হারুন শেখ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
৭ এপ্রিল ২০২৬, ৭:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামপালে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

রামপাল-এ স্বাস্থ্য সেবায় বিজ্ঞান ও সচেতনতার গুরুত্ব নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজন করা হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এসে শেষ হয়। র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয় জনগণ, স্বাস্থ্যকর্মী, শিক্ষক ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল সভাপতিত্বে আলোচনা সভায় অতিথিরা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য ও স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্য সেবার মূল ভিত্তি হলো বিজ্ঞান। চিকিৎসা ও স্বাস্থ্যসংক্রান্ত সঠিক তথ্যের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নত করা সম্ভব। বিশেষ করে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিজ্ঞানের যথাযথ ব্যবহার অপরিহার্য।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবানন্দ মজুমদার, এমটিইপিআই কমলেশ দাস, স্যানিটারি ইন্সপেক্টর মঞ্জুশ্রি মল্লিক এবং হাসপাতাল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তারা স্থানীয় জনগণকে স্বাস্থ্য সচেতনার পাশাপাশি রোগ প্রতিরোধ ও সঠিক চিকিৎসা গ্রহণের বিষয়ে পরামর্শ দেন।

আরো পড়ুন...  নাসিরনগরে কটূক্তির অভিযোগে বিক্ষোভ

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব নন্দী (প্রোগ্রাম অফিসার, টিবি), তন্ময় সাহা (অফিসার, ক্লাইমেট চেঞ্জ এন্ড হেলথ), জয়ন্ত সরকার (পিও), তানজিম হাসান (পিও) এবং তরিকুল ইসলাম (এফও)। তারা উপস্থিতদের উদ্দেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও রোগ প্রতিরোধমূলক পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

বিশ্ব স্বাস্থ্য দিবসের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, স্বাস্থ্যসেবা শুধুমাত্র রোগ নিরাময়ের জন্য নয়, বরং সচেতন জীবনধারা গড়ে তোলা ও পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে স্থানীয় জনগণ স্বাস্থ্য বিষয়ে সচেতন হয় এবং সঠিক তথ্যের মাধ্যমে স্বাস্থ্য ঝুঁকি কমানো সম্ভব হয়।

উপজেলা প্রশাসন ও ব্র্যাক-এর যৌথ উদ্যোগে আয়োজনকৃত এই কর্মসূচি স্থানীয় মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। বক্তারা আশা প্রকাশ করেন, নিয়মিত এ ধরনের কার্যক্রম চলমান থাকলে রামপাল উপজেলার জনগণ আরও সুস্থ, সচেতন ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবা গ্রহণে সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০