হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রামপালে সাংবাদিক তুহিনকে হত্যার হুমকি, থানায় জিডি

বাগেরহাটের রামপাল উপজেলায় সাংবাদিক তুহিন মোল্লাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ১৮ ফেব্রুয়ারি রাতে তিনি রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং স্থানীয় সাংবাদিক সমাজ এর তীব্র নিন্দা জানিয়েছে।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে সাংবাদিক তুহিন মোল্লা তার পিতা লিয়াকত মোল্লাকে সঙ্গে নিয়ে রোমজাইপুর বাজারের একটি চায়ের দোকানে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের জব্বার খা, হাফিজ শেখ, নাজিম শেখ ও মুনসুর মোড়লসহ কয়েকজন ব্যক্তি লোহার রড ও লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হন। অভিযোগ অনুযায়ী, তারা তুহিন ও তার পিতাকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেন।

তুহিন মোল্লা জিডিতে আরও উল্লেখ করেন, অভিযুক্তদের মধ্যে জব্বার খা স্থানীয় রাজনৈতিক প্রভাববলয়ের সঙ্গে যুক্ত এবং অতীতের বিভিন্ন ঘটনায় সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্তরা আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।

আরো পড়ুন...  বাগেরহাটে অফিসে ডেকে স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, বিএনপি নেতা অভিযুক্ত

সাংবাদিক তুহিন মোল্লা বর্তমানে দৈনিক বার্তাপ্রবাহ পত্রিকায় কর্মরত। তার দাবি, পেশাগত দায়িত্ব পালন এবং পূর্বের কিছু সংবাদ প্রকাশের জেরে তাকে লক্ষ্যবস্তু করা হতে পারে। তিনি প্রশাসনের কাছে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন প্রেসক্লাব রামপালের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে ক্লাবের আহ্বায়ক মোতাহার মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসানসহ অন্যান্য সদস্যরা বলেন, “একজন কর্মরত সাংবাদিককে প্রকাশ্যে হুমকি দেওয়া শুধু ব্যক্তি আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ।” তারা হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

প্রেসক্লাব নেতারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ বাধাগ্রস্ত হবে। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

এ বিষয়ে রামপাল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০