মোঃ কামরুল ইসলাম টিটু, শরণখোলা প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মীরের জানাজা সম্পন্ন

বাগেরহাটের শরণখোলা উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের চাল রায়েন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মীরের জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) বিকেলে তাঁর নিজ বাড়িতে গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানা যায়, রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল বার্ধক্যজনিত। দীর্ঘদিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মীরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় মুক্তিযোদ্ধা, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং একাত্তরের মুক্তিযুদ্ধে তাঁর সহযোদ্ধারা দলে দলে ছুটে আসেন। এলাকার সর্বস্তরের মানুষের উপস্থিতিতে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।

বিকেল ৫টা ১৫ মিনিটে (আসরের নামাজের পর) তাঁর নিজ বাড়ির প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান মহোদয়, শরণখোলা থানা পুলিশের একটি চৌকস দল, শরণখোলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

এছাড়াও জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাধারণ সম্পাদকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামী শরণখোলা উপজেলা নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সর্বস্তরের জনগণ।

আরো পড়ুন...  নরসিংদীর ৫ আসনে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

গার্ড অব অনার প্রদান শেষে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মীরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে মীরা বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশগ্রহণকারীরা মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর পরিবার ও স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।

স্থানীয় মুক্তিযোদ্ধারা বলেন, জাকির হোসেন মীর ছিলেন একজন নির্ভীক ও দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শেষে বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন মীরের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০