মোঃ কামরুল ইসলাম টিটু, শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি:
৫ মার্চ ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরনখোলায় ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ

বাগেরহাটের শরনখোলা উপজেলার তাফালবাড়ী বাজারে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে আসরের নামাজের পর ৪ নম্বর সাউথখালী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলটি তাফালবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। বক্তারা ছাত্রদল নেতা মাসুম হত্যার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরিফুল ইসলাম মাসুম বাগেরহাটের শরনখোলা উপজেলার ৪ নম্বর সাউথখালী ইউনিয়নের খুঁড়িয়াখালি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ছাত্রদলের একজন সক্রিয় ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। গত ১ মার্চ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার সহকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা দাবি করেন, মাসুম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

আরো পড়ুন...  শরণখোলায় বিএনপি'র ইফতার ও দোয়া মাহফিল

পথসভায় বক্তব্য রাখেন ৪ নম্বর সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন। তিনি বলেন, “ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুম ছিলেন দলের একজন ত্যাগী ও সাহসী কর্মী। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করতে হবে।”

তিনি আরও বলেন, একটি মহল এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ প্রকৃত ঘটনা সম্পর্কে সচেতন রয়েছে এবং তারা এই হত্যার সঠিক বিচার প্রত্যাশা করছে।

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ ধরনের হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দাবি করেন, মাসুম হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

সভা শেষে নিহত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মাসুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান বক্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০