ইতিহাস ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের আশ্বাসে প্রতারণা, গ্রেফতার ৬

প্রতীকী ছবি | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস
প্রতীকী ছবি | গ্রাফিক্স: দৈনিক ইতিহাস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে প্রতারণার অভিযোগে রাজশাহীতে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক দুটি দল নগরীর উপশহর ও মালোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁর নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের মো. আল মামুন (৪২), আনজুয়ারা খাতুন (২৫), নওগাঁর মান্দা উপজেলার দাওই গ্রামের রায়হান কবির (৩০), আত্রাই উপজেলার হাটকালুপাড়া গ্রামের নয়ন আলী (২৭), নওগাঁ সদরের চক সুখদা গ্রামের জুলফিকার আলী (৪০) এবং রাজশাহীর মোহনপুর উপজেলার নোনাভিটা গ্রামের মাহবুব আলম (৪৬)।

শুক্রবার বিকেলে আরএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষাকে কেন্দ্র করে অভিযুক্তরা নিজেদের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা করছিল। তারা পরীক্ষার্থীদের প্রশ্নপত্র সরবরাহের আশ্বাস দিয়ে স্বাক্ষর করা ফাঁকা ব্যাংক চেক, স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংগ্রহ করে।

পুলিশ অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১২টি স্বাক্ষর করা ফাঁকা চেক, ২১টি স্ট্যাম্প এবং সাতটি মোবাইল ফোন জব্দ করেছে।

আরো পড়ুন...  কুলিয়ার চড়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজন আসামি রয়েছে, যাদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের মধ্যে রায়হান কবির অসুস্থ থাকায় বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

পুলিশ জানিয়েছে, এ চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০