পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ

শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ
শ্যামনগরে সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ | ছবি : দৈনিক ইতিহাস

শ্যামনগরের মুন্সিগঞ্জে অল্প সময়ের মধ্যেই শক্ত অবস্থান গড়ে তোলা সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে সুন্দরবন ও মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে বাস্তব ধারণা লাভ এবং সুন্দরবন সংরক্ষণে গণমাধ্যমের ভূমিকা আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনব্যাপী এই ভ্রমণ কর্মসূচির আয়োজন করা হয়।

ভ্রমণ কর্মসূচিতে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহসহ ক্লাবের সকল সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

ভ্রমণকালে সুন্দরবন প্রেস ক্লাবের সভাপতি বেলাল হোসেন বলেন, “সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের প্রাণভাণ্ডার। সাংবাদিকদের এ ধরনের ভ্রমণের মাধ্যমে প্রকৃতি সংরক্ষণে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।” তিনি সুন্দরবন রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

সাধারণ সম্পাদক জি এম মাসুম বিল্লাহ তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত বন্ধন দৃঢ় করতেই এই ভ্রমণের আয়োজন করা হয়েছে। পাশাপাশি সুন্দরবনের বাস্তব চিত্র কাছ থেকে দেখার সুযোগ তৈরি হয়েছে।”

ভ্রমণে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তির পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে নতুন উদ্দীপনা জোগায়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সুন্দরবন প্রেস ক্লাবের উদ্যোগে এ ধরনের ইতিবাচক ও গঠনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  শ্যামনগরে গাঁজাসহ তরুণ গ্রেপ্তার

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০