মো: জুয়েল রানা, মাগুরা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৬, ৭:১৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে ঈদ উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান। তিনি উপকারভোগীদের হাতে সরাসরি অনুদানের অর্থ তুলে দেন এবং সরকারের পক্ষ থেকে দরিদ্র জনগোষ্ঠীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং উৎসবের আনন্দ সবার মাঝে সমানভাবে পৌঁছে দেওয়া।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন মিয়া, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, মুন্সি রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  সেনাবাগে ৭'শ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য এই সহায়তা অনেকটাই স্বস্তি নিয়ে আসে। তারা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এদিন উপজেলার মোট ৩০০ জন দুস্থ ও গরীব মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা বিতরণ করা হয়। উপকারভোগীরা এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ঈদকে সামনে রেখে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর কষ্ট লাঘব এবং তাদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০