ইতিহাস ডেস্ক
৩ মার্চ ২০২৬, ৭:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংরক্ষিত নারী আসনে পাবনা থেকে আলোচনায় অ্যাডভোকেট রুমা

অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা
অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা | ছবি : সংগৃহীত

নতুন সরকারের সংসদীয় কার্যক্রমে নারী নেতৃত্বের অংশীদারত্ব বাড়াতে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা চলছে। এ প্রেক্ষাপটে পাবনা জেলা থেকে আলোচনায় উঠে এসেছেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

দলীয় সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বিএনপি প্রার্থীর পক্ষে চাটমোহর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের একটি অংশ তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন।

রাজনৈতিক জীবনে দীর্ঘদিন সক্রিয় থাকা রুমা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ইডেন কলেজ শাখায় দু’বার সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-সাংগঠনিক সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এরপর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে কাজ করেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, ওয়ান-ইলেভেন পরবর্তী সময় থেকে আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। বিভিন্ন সময় হামলা, মামলা ও কারাভোগের অভিজ্ঞতার মধ্য দিয়েও তিনি রাজপথে অবস্থান ধরে রেখেছেন।

আরো পড়ুন...  রাত পোহালেই ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু, সরাসরি টাকা যাবে মোবাইলে

স্থানীয় কয়েকজন নেতা বলেন, “রুমা আপা রাজপথের পরীক্ষিত নেত্রী। ত্যাগী ও নিবেদিত কর্মীদের সংসদে পাঠানো হলে তা তৃণমূলের জন্য অনুপ্রেরণা হবে।”

এ বিষয়ে অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেন, “দলের দুর্দিনে মাঠে ছিলাম। দলের আদর্শ থেকে কখনো সরে যাইনি। সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে নারী জাগরণ ও সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে কাজ করব।”

তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত এবং দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দেবে বলে তিনি প্রত্যাশা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০