ইতিহাস ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

‘সাইকো সম্রাট’ অধ্যায়ের অবসান, কারাগারেই মৃত্যু সিরিয়াল কিলারের

সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট।
সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট | ছবি : সংগৃহীত

সাভারের আলোচিত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে ‘সাইকো সম্রাট’ ওরফে সবুজ শেখের মৃত্যুতে অবসান ঘটেছে বহুল আলোচিত এক নৃশংস অপরাধ অধ্যায়ের।

সোমবার (২৩ মার্চ) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন।

পুলিশ সূত্রে জানা যায়, গত জানুয়ারিতে সাভার পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে একাধিক মরদেহ উদ্ধারের পর তার ভয়ংকর অপরাধকাণ্ড সামনে আসে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে একাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

তদন্তে উঠে আসে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে অন্তত ছয়টি হত্যাকাণ্ডে জড়িত ছিল সম্রাট। অধিকাংশ ঘটনাই ঘটে সাভারের একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টার ভবনে, যেখানে মরদেহ লুকানো ও পুড়িয়ে ফেলার ঘটনা সামনে আসে।

গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে ধারাবাহিকভাবে হত্যার বিবরণ তুলে ধরে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলা বিচারাধীন ছিল।

আরো পড়ুন...  চাঁদা না পেয়ে বসতবাড়ি ভাঙচুর ও ফসল লুটের অভিযোগ: চাঁদড়ায় সংবাদ সম্মেলন

এই সিরিয়াল হত্যাকাণ্ডগুলোর মধ্যে নারী হত্যার ঘটনাও ছিল, যা সামাজিকভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। একটি ঘটনায় সিসিটিভি ফুটেজে তাকে নিজ কাঁধে মরদেহ বহন করতে দেখা যায়, যা জনমনে আতঙ্ক বাড়িয়ে দেয়।

পুলিশ জানিয়েছে, মৃত্যুর পর আইনানুগ প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, তার মৃত্যুতে একটি ভয়াবহ অপরাধ অধ্যায়ের সমাপ্তি হলেও এসব ঘটনার পূর্ণাঙ্গ বিচারিক প্রক্রিয়া ও ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করাই এখন প্রধান চ্যালেঞ্জ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০