মাহিদুল ইসলাম হিমেল হাতিয়া, নোয়াখালী প্রতিনিধি
১৩ মার্চ ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

হাতিয়ায় প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

নোয়াখালীর হাতিয়া উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলা শহরের কলেজ রোডস্থ প্রেসক্লাব প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন হাতিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা একিউএম ইদ্রিস, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান ও এখন টিভির নোয়াখালী জেলা প্রতিনিধি নাসিম শুভ।

সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য ছায়েদ আহামেদ। বক্তারা সামাজিক দায়বদ্ধতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধান, পুলিশ প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, চ্যানেল আই ও নাগরিক টিভির প্রতিনিধি এবং প্রেসক্লাবের সদস্যসহ দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আমির হামজা। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল হক, যেখানে দেশ ও জাতির কল্যাণের পাশাপাশি মুসলিম উম্মাহ ও ইরান ও ফিলিস্তিনের জন্য প্রার্থনা করা হয়।

Facebook Comments Box
আরো পড়ুন...  কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০