ইতিহাস ডেস্ক
১৩ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

অনিয়মের অভিযোগে ফুলবাড়ীতে সড়ক নির্মাণকাজ বন্ধ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১ নম্বর এলুয়াড়ী ইউনিয়নের জগন্নাথপুর পচারমোড় থেকে মাছুয়াপাড়া পর্যন্ত সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, সাব-ঠিকাদারের তত্ত্বাবধানে পরিচালিত এই সড়ক নির্মাণকাজে একাধিক অনিয়ম দেখা গেছে। এর মধ্যে গভীর রাতে রাস্তা খনন, রাস্তার বালু উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়া এবং কিছু স্থানে অতিরিক্ত গর্ত খননের মতো ঘটনা রয়েছে।

এলাকাবাসীর দাবি, প্রতিদিন রাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তা খননের কাজ চালানো হচ্ছিল, যা তাদের কাছে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ মনে হয়েছে। তাদের মতে, সাধারণত এ ধরনের উন্নয়নকাজ দিনের বেলায় স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হওয়ার কথা।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, নির্মাণকাজে নিম্নমানের কার্যক্রম ও অনিয়মের কারণে সড়কের মান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মের সুষ্ঠু সমাধান ও মানসম্মতভাবে সড়ক নির্মাণকাজ সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  বদরগঞ্জে দোকানপাটে হামলা-লুটপাটের অভিযোগ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১০

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১১

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১২

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৩

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৪

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৫

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

১৬

শ্রীপুরে বাজার ইজারা ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

১৮

খুবিতে তিন দিনের বৈশাখী আয়োজন

১৯

কিংবদন্তি আশা ভোসলে আর নেই

২০