আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি -
২০ জানুয়ারি ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
খাগড়াছড়ি জেলা কারাগারের বন্দীরাও ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত

খাগড়াছড়ি কারাগারের ১৬ বন্দী পোস্টাল ব্যালটে ভোট দেবেন

খাগড়াছড়ি জেলা কারাগারের বন্দীরাও ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত
খাগড়াছড়ি জেলা কারাগারের বন্দীরাও ভোটাধিকার প্রয়োগে প্রস্তুত | ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা কারাগারে থাকা ১৬ জন কারাবন্দী পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের আগ্রহ থেকে এর আগে মোট ১৭ জন বন্দী পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছিলেন। তবে তাদের মধ্যে একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে কারাগারে থাকা ১৬ জনই ভোট প্রদান করবেন।

নিবন্ধনকারীদের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছেন খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশুতোষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম। নিবন্ধিত ১৬ জন ভোটারের মধ্যে ২ জন সাজাপ্রাপ্ত এবং ১৪ জন বিচারাধীন আসামি বলে জানা গেছে।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা কারাগারের জেল সুপার সাহাদাত হোসেন জানান, বর্তমানে কারাগারে ২৭ জন সাজাপ্রাপ্তসহ মোট ২৫০ জনের বেশি বন্দী রয়েছেন। তিনি বলেন, “কারাগারে থাকা অবস্থায় ১৭ জন বন্দী পোস্টাল ভোটে আগ্রহ প্রকাশ করে নিবন্ধন করেছিলেন। একজন জামিনে মুক্তি পাওয়ায় বর্তমানে ১৬ জন বন্দী জেলখানা থেকেই পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন।”

অন্যদিকে খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, জেলায় একটি মাত্র সংসদীয় আসন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দেশ ও প্রবাস থেকে মোট ৭ হাজার ৫০ জন ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

আরো পড়ুন...  খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনি মহিলা সমাবেশ দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের আহ্বান

তিনি আরও বলেন, “কারাগারে থাকা অবস্থায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করা কেউ যদি পরবর্তীতে জামিনে মুক্তিও পান, তবুও তিনি পোস্টাল ভোট দিতে পারবেন। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারকে কারাগার থেকেই পোস্টাল ব্যালট সংগ্রহ করতে হবে।”

কারাগারে থেকেও ভোটাধিকার প্রয়োগের এই সুযোগকে নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ ও নাগরিক অধিকারের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০