শরীফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে ৮ আসনের ফল ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল জেলার আটটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, জেলার ৮টি আসনের মধ্যে ৭টিতে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা এবং একটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। বৃহস্পতিবার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল নিশ্চিত করা হয়।

ঘোষিত ফলাফলে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির ফকির মাহবুব আনাম ১ লাখ ৫৩ হাজার ৯৩২ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর আব্দুল্লাহেল কাফী পান ৯৪ হাজার ৪৬২ ভোট। একই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬০ হাজার ৫০৬টি এবং ‘না’ ভোট পড়েছে ৯২ হাজার ৮৭৮টি।

টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আসনে বিএনপির আব্দুস সালাম পিন্টু ১ লাখ ৯৮ হাজার ২১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতের হুমায়ুন কবির পান ৬০ হাজার ৮৭১ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬২ হাজার ৬০টি এবং ‘না’ ভোট ৭৪ হাজার ৮৭৫টি।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে ব্যতিক্রমী ফল দেখা যায়। এখানে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ১ লাখ ৭ হাজার ৯০১ ভোট পেয়ে বিজয়ী হন। বিএনপির এস এম ওবায়দুল হক নাসির পান ৮২ হাজার ৭৬৯ ভোট। গণভোটে এ আসনেও ‘হ্যাঁ’ ভোটের ব্যবধান ছিল উল্লেখযোগ্য—১ লাখ ৪২ হাজার ৯৮৩ ভোট।

আরো পড়ুন...  কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির লুৎফর রহমান মতিন ১ লাখ ৫ হাজার ৩৪২ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পান ৬২ হাজার ৫০৯ ভোট। এখানে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ২১০টি।

টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির সুলতান সালাহউদ্দিন ১ লাখ ৩১ হাজার ২৭৯ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের আহসান হাবিব মাসুদ পান ৮০ হাজার ২৮৩ ভোট এবং বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবাল পান ৬৯ হাজার ৪০৮ ভোট। এ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৮৬ হাজার ৮৩৩টি।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপির রবিউল আওয়াল লাভলু ১ লাখ ৫০ হাজার ৯৫২ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের এ কে এম আব্দুল হামিদ পান ৯১ হাজার ৯১৪ ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী ১ লাখ ৪১ হাজার ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। টাঙ্গাইল-৮ (সখিপুর-বাসাইল) আসনে বিএনপির আহমেদ আযম খান ১ লাখ ১৪ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল পান ৭৭ হাজার ১৩০ ভোট।

আরো পড়ুন...  ফারুকের ডাবল হ্যাটট্রিক, লালখান বাজারে উৎসব

জেলার সবকটি আসনে গণভোটের ফল বিশ্লেষণে দেখা গেছে, সংবিধান সংস্কার ইস্যুতে ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। সামগ্রিক ফলাফলে টাঙ্গাইলে বিএনপির শক্ত অবস্থান স্পষ্ট হয়েছে, পাশাপাশি একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর জয় স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০