মিজানুর রহমান রিপন, কলাপাড়া (পটুয়াখালী)-
১৯ জানুয়ারি ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়াই নারীদের শতভাগ শিক্ষার উদ্যোগ নেন: এবিএম মোশাররফ হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মহিপুর থানাধীন ৭ নম্বর লতাচাপলী ইউনিয়নের উদ্যোগে এক সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টায় আলীপুরে লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লী সুলতানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের ধানের শীষের প্রার্থী জননেতা আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লী, সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার, থানা বিএনপির সহ-সভাপতি জহিরুল ইসলাম ও গফুর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হাওলাদার, মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন যুবদল সভাপতি মিজানুর রহমান হাওলাদারসহ থানা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন থানা মহিলা বিষয়ক সম্পাদক হেলেন কিলার বিউটি, মহিলা দল নেত্রী রহিমা আক্তার রুপা, নাজমা আক্তার, শিরিন আক্তার, ইরানী বেগম ও শিরিন বেগম।

সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মোঃ আবু হানিফ।

আরো পড়ুন...  সড়ক নির্মাণ কাজে দুর্নীতির অভিযোগ, এলাকাবাসীর বাধা ও তদন্তের আশ্বাস

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বলেন, “দক্ষিণ বাংলায় সর্বপ্রথম উন্নয়নের ছোঁয়া এনেছিল বিএনপি। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াই প্রথম নারীদের শতভাগ শিক্ষিত করার উদ্যোগ নেন এবং নারীদের জন্য ডিফেন্সসহ বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেন।”

তিনি আরও বলেন, “বিএনপি সরকার গঠন করলে সর্বপ্রথম ৫০ লাখ নারী পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের সকল নারী পরিবারকে এর আওতায় আনা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষি কার্ড চালু করা হবে, যাতে তারা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ক্রয় করতে পারেন।”

শেষে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান।

কর্মীসভাটি সঞ্চালনা করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১০

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১১

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১২

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৩

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৪

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৫

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

১৬

শ্রীপুরে বাজার ইজারা ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

১৮

খুবিতে তিন দিনের বৈশাখী আয়োজন

১৯

কিংবদন্তি আশা ভোসলে আর নেই

২০