কুষ্টিয়া প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার বাড়িতে আগুন, বড় ক্ষতি রক্ষিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে বাড়ির সদস্যদের সতর্কতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জামায়াত সেক্রেটারি জাহিদ হাসানের ভাগজোত এলাকার বাড়িতে কয়েকজন দুর্বৃত্ত রান্নাঘরের জ্বালানি কাঠে আগুন ধরিয়ে দেয়। আগুনের ধোঁয়া দেখে বাড়ির সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

জাহিদ হাসান জানান, আগুন লাগানো ব্যক্তিদের পা দেখা গেলেও মুখ শনাক্ত করা যায়নি। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ভয় দেখাতে এ ঘটনা ঘটানো হয়েছে। বাড়ির সামনের দিকে সিসিটিভি ক্যামেরা থাকলেও পেছনের দিকে কোনো নজরদারি নেই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদ ও মাদক উদ্ধার, গ্রেফতার ৪

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১০

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১১

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১২

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৩

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৪

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৫

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

১৬

শ্রীপুরে বাজার ইজারা ইস্যুতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

১৭

সেচ সংকটে মাঠে এমপি বুলবুল

১৮

খুবিতে তিন দিনের বৈশাখী আয়োজন

১৯

কিংবদন্তি আশা ভোসলে আর নেই

২০