বাগেরহাট প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শরণখোলায় আগুনে পুড়ল ওয়ার্ড বিএনপি কার্যালয়

দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয় পুড়ে গেছে
দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপির কার্যালয় পুড়ে গেছে | ছবি : সংগৃহীত

বাগেরহাটের শরণখোলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ওয়ার্ড বিএনপি কার্যালয় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১নং ওয়ার্ড কার্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে হঠাৎ অফিসের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হলেও বাতাসের তীব্রতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে অফিসের আসবাবপত্র, দলীয় ব্যানার-ফেস্টুন ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে যায়।

ঘটনার খবর পেয়ে রাতেই শরণখোলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক জানান, পুলিশ আলামত সংগ্রহ করেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে। তিনি জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
আরো পড়ুন...  কালিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০