ইতিহাস ডেস্ক
২৫ জানুয়ারি ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রমজানের পণ্য নিয়ে ‘সুখবর’ দিলেন বাণিজ্য উপদেষ্টা

মুদি দোকান। ছবি : সংগৃহীত
মুদি দোকান। ছবি : সংগৃহীত

আসন্ন রমজানে কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমতে পারে বলে আশাবাদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেছেন, “গত বছরের তুলনায় এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।”

রোববার (২৫ জানুয়ারি) নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভা শেষে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন যে সরবরাহ স্বাভাবিক রয়েছে। “আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না, বরং কিছু কিছু পণ্যের দাম আরও কমবে।”

তবে তিনি উল্লেখ করেন, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুসহ কয়েকটি প্রকল্পের কারণে সরকারের বড় দায় তৈরি হয়েছে। টাকার অবমূল্যায়ন ও আইএমএফ থেকে ঋণ নেওয়ার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে।

একনেকে রূপপুর প্রকল্পে ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বাড়ানোর অনুমোদন। একই দিনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।

রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে বলেন, ডলারের হিসেবে ব্যয় খুব বেশি বাড়েনি, তবে টাকার অঙ্কে তা বেশি মনে হচ্ছে।

আরো পড়ুন...  ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি লক্ষ্য অর্জনে বহুমুখীকরণে জোর

তথ্য অনুযায়ী, ২০১৩ সালে রূপপুর প্রকল্পের ভিত্তি স্থাপন হয়। মহামারি, ইউক্রেন যুদ্ধসহ নানা জটিলতায় প্রকল্পের কাজ বিলম্বিত হয়েছে। সংশোধিত অনুমোদনের ফলে প্রকল্প শেষ হওয়ার সময় ধরা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।

মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) ব্যয় ছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। প্রথম সংশোধিত ডিপিপিতে ব্যয় বাড়িয়ে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি ৭৬ লাখ টাকা করা হয়েছে। অর্থাৎ খরচ ২২.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

একনেকে অনুমোদন পাওয়া ২৫টি প্রকল্পে মোট ব্যয় হবে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা, যার মধ্যে সরকারি তহবিল ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ, বৈদেশিক ঋণ ৩২ হাজার ৯৮ কোটি, এবং সংস্থার নিজস্ব তহবিল ২ হাজার ২৯১ কোটি টাকা ব্যয় হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০