ইতিহাস ডেস্ক
২ এপ্রিল ২০২৬, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
ইনডিপেনডেন্টের প্রতিবেদন

জ্বালানি ফুরানো প্রথম দেশ হতে পারে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হওয়ায় বাংলাদেশকে বিশ্বের প্রথম ‘জ্বালানিশূন্য’ দেশ হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালি কার্যত অধিকাংশ জাহাজের জন্য বন্ধ হয়ে পড়েছে। অথচ এশিয়ার অপরিশোধিত তেল আমদানির প্রায় ৯০ শতাংশই এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়েছে এবং সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়েছে আমদানিনির্ভর বাংলাদেশ।

বাংলাদেশ তার জ্বালানি চাহিদার প্রায় ৯৫ শতাংশ আমদানির মাধ্যমে পূরণ করে। যুদ্ধের কারণে তেল সরবরাহে বিঘ্ন দেখা দেওয়ায় দেশে যানবাহনের জন্য জ্বালানি রেশনিং, ডিজেল বিক্রিতে বিধিনিষেধ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রাজধানীসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ও গাড়িচালকদের ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে। অনেক পাম্পে সরবরাহ শেষ হয়ে যাওয়ায় গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত মাসের শেষ দিকে ইস্টার্ন রিফাইনারি-তে প্রায় ৮০ হাজার টন অপরিশোধিত তেল মজুত ছিল, যা দিয়ে দেশকে মাত্র দুই সপ্তাহের কিছু বেশি সময় সচল রাখা সম্ভব। সরকারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। আমাদের হাতে ১০ দিনেরও কম সময়ের মজুত আছে।

আরো পড়ুন...  কতদিন চলবে দেশের জ্বালানি তেলের মজুত?

সংকট মোকাবিলায় বাংলাদেশ এখন সিঙ্গাপুর, মালয়েশিয়া, নাইজেরিয়া, আজারবাইজান, কাজাখস্তান, অ্যাঙ্গোলা ও অস্ট্রেলিয়া থেকে জ্বালানি আমদানির বিকল্প উৎস খুঁজছে। পাশাপাশি রাশিয়া থেকে ডিজেল আমদানির জন্য বিশেষ সুবিধা চেয়ে যুক্তরাষ্ট্র-এর সঙ্গে যোগাযোগ করছে।

দেশে গ্যাস সরবরাহ সচল রাখতে সরকার চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করছে। সরকারি প্রতিষ্ঠান পেট্রোবাংলা সম্প্রতি আগের তুলনায় প্রায় আড়াই গুণ বেশি দামে দুটি এলএনজি কার্গো কিনেছে। কারণ মার্চজুড়ে হরমুজ প্রণালি দিয়ে কোনো এলএনজি জাহাজ চলাচল করেনি।

জ্বালানি বিশ্লেষকদের মতে, বাংলাদেশের এই সংকট মূলত আমদানিনির্ভর জ্বালানি নীতির ফল। শফিকুল আলম বলেন, “আমদানি করা জীবাশ্ম জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে এশিয়ায় বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে।” তিনি সতর্ক করে বলেন, সংকট দীর্ঘায়িত হলে শিল্প উৎপাদন ব্যাহত হবে, বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং বাড়বে।

তবে সরকারের অবস্থান ভিন্ন। জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, “এই মুহূর্তে দেশে কোনো জ্বালানি সংকট নেই। বরং গত বছরের তুলনায় সরবরাহ বেড়েছে।” অন্যদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ হলে উদ্বেগের কিছু থাকবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০