মো. শান্ত খান, সাভার উপজেলা প্রতিনিধি:
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-২ এ বিজয়ে উচ্ছ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বর্ষীয়ান বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ভাই বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ফলাফল ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো নির্বাচনী এলাকা।

এই বিজয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল। তিনি তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের পক্ষ থেকে নবনির্বাচিত জনপ্রতিনিধিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

রাসেল বলেন, “ঢাকা-২ আসনের সচেতন ভোটাররা ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে প্রমাণ করেছেন, তারা গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ। এই বিজয় সাধারণ মানুষের বিজয়।” তিনি আরও বলেন, এ ফলাফল গণমানুষের প্রত্যাশা ও দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের প্রতিফলন।

তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য জনগণের আস্থা অটুট রেখে এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো উন্নতি, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন। “আমরা বিশ্বাস করি, তিনি সকল ভেদাভেদ ভুলে জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করবেন,”—যোগ করেন তিনি।

আরো পড়ুন...  লোহাগড়ায় ট্রেন দুর্ঘটনা ও সেহরিতে খাবার খেতে গিয়ে দুইজনের মৃত্যু

রাসেল আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে দল আজ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। তাঁর দিকনির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে। ঢাকা-২ আসনের এই বিজয় সেই ধারাবাহিক আন্দোলন-সংগ্রামেরই বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।

ছাত্রদল নেতা হিসেবে নিজের অবস্থান তুলে ধরে নূর মোহাম্মদ রাসেল বলেন, “আমরা রাজপথের লড়াকু কর্মী। অন্যায়-অবিচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করে এসেছে। আগামী দিনেও জনগণের অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

এদিকে ফলাফল ঘোষণার পর স্থানীয় বিএনপি কার্যালয় ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যায়। দলীয় সূত্র জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে এবং ভোটারদের অংশগ্রহণ ছিল সন্তোষজনক।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, এ বিজয়ের মধ্য দিয়ে ঢাকা-২ আসনে উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে এবং দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের প্রত্যাশা, নবনির্বাচিত প্রতিনিধি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও কর্মসংস্থান খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০