উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
১৩ মার্চ ২০২৬, ৩:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় ট্রেন দুর্ঘটনা ও সেহরিতে খাবার খেতে গিয়ে দুইজনের মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় পৃথক দুইটি মর্মান্তিক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপরজন সেহরিতে খাবার খাওয়ার সময় গলায় ভাত আটকে মারা গেছেন। দুইটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম ঘটনাটি ঘটে শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেললাইনের পাশে। ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫)। তিনি সারুলিয়া গ্রামের তামজেল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের রেললাইনের কাছে ছাগল বাঁধতে যান আমিনুর রহমান। ছাগলটি হঠাৎ দৌড়ে রেললাইনের ওপর উঠে গেলে তিনি সেটিকে দড়ি ধরে টেনে আনতে যান। ঠিক সেই সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি দ্রুতগতিতে সেখানে পৌঁছে যায়। ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল ও নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাটি রেললাইনে ঘটেছে, তাই বিষয়টি রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

আরো পড়ুন...  নড়াইলে সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

অপরদিকে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের এগারোনলী গ্রামে সেহরিতে খাবার খেতে গিয়ে গলায় ভাত আটকে কোবাদ হোসেন কাবুল (৫৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের দক্ষিণ পাড়ার মৃত শেখ তসির উদ্দিনের ছেলে।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাতে সেহরির খাবার খাচ্ছিলেন কোবাদ হোসেন কাবুল। খাওয়ার এক পর্যায়ে হঠাৎ তার গলায় ভাত আটকে যায় এবং তিনি শ্বাসকষ্টে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এদিকে, ঘটনার দিন বাদ জোহর লাহুড়িয়ার তৈলক্ষণপাড়া গোরস্থান মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সন্তানসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দুইটি মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০