কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হাকিমপুরে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাজারদর সহনীয় রাখতে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিচালিত এ অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে মোট ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এ সময় হাকিমপুর থানার এসআই সুজা মিয়া ও পুলিশের একটি চৌকস টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জানা যায়, রমজান মাসে ভোগ্যপণ্যের কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে হিলি বাজারের বিভিন্ন মুদি দোকান ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবসা প্রতিষ্ঠানে পরিদর্শন করা হয়। পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে দৃশ্যমান স্থানে টানানো হয়েছে কিনা তা যাচাই করা হয়।

পরিদর্শনের সময় দুইটি দোকানে পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং প্রত্যেককে অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, ভবিষ্যতে আইন লঙ্ঘন করলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন...  সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মাদক জব্দ, আটক ১

নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা বলেন, রমজান মাসে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় নিত্যপণ্যের দাম বাড়ানোর অপচেষ্টা চালান। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনায় রেখে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন সর্বদা সচেষ্ট। সকল ব্যবসায়ীকে পণ্যের সঠিক মূল্য তালিকা দোকানের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রমজানজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। নিয়মিত তদারকির মাধ্যমে বাজারে অস্থিরতা সৃষ্টি কিংবা অতিরিক্ত মূল্য আদায়ের প্রবণতা কঠোরভাবে দমন করা হবে, যাতে সাধারণ ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য ক্রয় করতে পারেন।

অভিযানের খবরে সাধারণ ক্রেতাদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। অনেকেই মনে করেন, প্রশাসনের নিয়মিত নজরদারি থাকলে বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি কমবে এবং ক্রেতারা স্বস্তিতে কেনাকাটা করতে পারবেন।

রমজান উপলক্ষে বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০