কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি:
৭ এপ্রিল ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হিলিতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

হিলি-তে র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬। “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর সহযোগিতায় আয়োজিত এই র‍্যালিতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। র‍্যালিটি হিলির গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, আধুনিক স্বাস্থ্যসেবার মূল ভিত্তি হলো বিজ্ঞান। চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্তির অগ্রগতি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা আরও উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চলেও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হলে বিজ্ঞানের সঠিক ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।

বক্তারা জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করে বলেন, স্বাস্থ্য সম্পর্কিত সঠিক জ্ঞান মানুষের জীবনকে নিরাপদ ও সুস্থ রাখতে সহায়তা করে। বিশেষ করে প্রতিরোধমূলক চিকিৎসা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক জটিল রোগ থেকে সহজেই রক্ষা পাওয়া সম্ভব।

আরো পড়ুন...  হিলি প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল

আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার জামান, ডা. তন্ময় সরকার, সৈয়দ শাহরিয়ার, ডা. সাইদুল ইসলামসহ অন্যান্য চিকিৎসকবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাস্থ্য খাতে টেকসই উন্নয়ন অর্জনের জন্য সরকার, বেসরকারি সংস্থা এবং সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। পাশাপাশি স্বাস্থ্যসেবায় বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার বাড়ানোর মাধ্যমে একটি সুস্থ ও সচেতন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, প্রতি বছর ৭ এপ্রিল বিশ্বব্যাপী বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এর মাধ্যমে স্বাস্থ্যখাতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০