রানা ইসলাম, বদরগঞ্জ (রংপুর):
৮ অগাস্ট ২০২৬, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বদরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যা না আত্মহত্যা?

রংপুরের বদরগঞ্জে মিনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে রাখা হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে।

শনিবার (৭ আগস্ট) ভোর ৫টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর গুয়াতীপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মিনি আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী রমজান আলী (৩৬)কে বাড়ি থেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহত মিনি আক্তারের আট মাস ও চার বছর বয়সী দুটি সন্তান রয়েছে। তার স্বামী রমজান আলী পেশায় অটোরিকশা/ভ্যানচালক।

নিহতের এক ফুফাতো বোন সাংবাদিকদের বলেন, ‘আমার বোনকে রমজান মারধর করে হত্যা করেছে। পরে তাকে ফাঁস দিয়ে রেখেছে। আমরা এর বিচার চাই।’

তিনি আরও অভিযোগ করেন, রমজান আলী রাতে অটো চালাতেন এবং অন্য এক নারীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল।

তবে এসব অভিযোগের বিষয়ে স্বামী রমজান আলীর বক্তব্য জানা যায়নি।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, ‘লাশ ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।’

Facebook Comments Box
আরো পড়ুন...  শিলাবৃষ্টিতে ঝাঁঝরা ১০ ঘর, খোলা আকাশের নিচে মানবেতর জীবন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

১

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

২

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৩

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৪

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৫

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৬

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৭

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৮

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

৯

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১০

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১১

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১২

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৪

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৫

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৭

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৮

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

১৯

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

২০