খাদেমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড়:
৩০ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তেঁতুলিয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে ঝাড়ু-জুতা হাতে বিক্ষোভ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জড়িতদের বিচার এবং অর্থের বিনিময়ে ঘটনা আপোষের মাধ্যমে ধামাচাপা দেওয়ার অভিযোগে ঝাড়ু ও জুতা হাতে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা পঞ্চগড়-তেঁতুলিয়া-বাংলাবান্ধা জাতীয় মহাসড়কে প্রায় দুই ঘণ্টা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে উপজেলার তাইয়াগছ এলাকায় প্রতিবেশী এক ৬ বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সানোয়ার হোসেন নামে এক ব্যক্তির জড়িত থাকার অভিযোগ করেন তারা। ঘটনার পর শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও থানায় মামলা না করে একটি মহল ভুক্তভোগী পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে বিষয়টি আপোষ করেছে বলে অভিযোগ স্থানীয়দের।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২ লাখ ৭০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সানোয়ার হোসেনের বিচার এবং কথিত আপোষের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ সময় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার বিরুদ্ধেও আপোষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ তোলা হয়। বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে বিচার দাবি করেন। স্থানীয়দের আরও অভিযোগ, প্রতিবাদ করতে গেলে অভিযুক্তের পরিবারের পক্ষ থেকে তাদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে।

আরো পড়ুন...  যশোরে লিজ নেওয়া মার্কেট দখলের অভিযোগ

পরে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ ঝাড়ু ও জুতা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় দুই ঘণ্টা পর আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ভুক্তভোগী শিশুটির দাদা বলেন, “সুলতানা রাজিয়া দায়িত্ব নিয়েছেন। তিনি বলেছেন, আমি দূরে আছি, বাসায় আসব। মামলা হবে না, আপোষ করবে কি না—এটা উনি দেখবেন।” এ ঘটনায় তাকে টাকা দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

স্থানীয় বাসিন্দা মানিক তালুকদার বলেন, এত বড় একটি ঘটনা গোপনে আপোষ করা হয়েছে। এ ঘটনায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জড়িত বলে তিনি অভিযোগ করেন।

তবে আপোষের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া। তিনি জানান, তিনি কোনো আপোষের ঘটনায় জড়িত নন এবং বেশ কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছেন।

আরো পড়ুন...  হলফনামায় টাইপিং ভুল, অপপ্রচারের অভিযোগ সারজিসের

তেঁতুলিয়া মডেল থানার ওসি লাইছুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবার যাতে ন্যায়বিচার পায়, সে বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নোট: প্রতিবেদনে উত্থাপিত ধর্ষণ ও আপোষের অভিযোগগুলো সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রশাসনের তদন্তের মাধ্যমে যাচাইসাপেক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০