খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
১০ জুলাই ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান

পঞ্চগড়ে করতোয়া নদীতে গোসল করতে নেমে মো. বকুল (১৮) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জেলা সদরের মিরগড় এলাকার পার্শ্ববর্তী বোকসিগঞ্জ সংলগ্ন করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজনের সঙ্গে করতোয়া নদীতে গোসল ও সাঁতার কাটতে নামেন বকুল। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তিনি ভেসে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধার তৎপরতা শুরু করেন এবং বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। প্রায় দুই ঘণ্টা পার হলেও বকুলের কোনো সন্ধান মেলেনি।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় বাসিন্দারা যৌথভাবে নদীতে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছেন।

এ ঘটনায় নিখোঁজ বকুলের পরিবারে শোক ও উৎকণ্ঠার পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত প্রশাসন ও স্থানীয়রা আশাবাদী যে দ্রুত তাকে খুঁজে পাওয়া যাবে।

Facebook Comments Box
আরো পড়ুন...  রাজশাহীতে গণসৌচাগারের মালামাল চুরি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০