শরিফ মিয়া, জামালপুর প্রতিনিধি-
১১ জানুয়ারি ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ

ইসলামপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ | ছবি: দৈনিক ইতিহাস
ইসলামপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ | ছবি: দৈনিক ইতিহাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় জামালপুরের ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টায় ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ পাঠ এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন (জাকির)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার আসাদুজ্জামান আসাদ, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. শাহীনুজ্জামান (শাহীন), সাবেক পৌর যুবদল সভাপতি আতিকুর রহমান শাহিন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, পৌর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (দুলু) এবং আলামিনসহ স্থানীয় ও পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন...  ভেড়ামারায় ধানের শীষের শেষ জনসভা

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন রাজা। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ করবে।

বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বক্তারা দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে দেশ ও দলের জন্য কাজ করার আহ্বান জানান।

দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ছাড়াও স্থানীয় মুসল্লীরা অংশগ্রহণ করেন। উপস্থিত সকলে মরহুমার আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. নজরুল ইসলাম। মোনাজাতে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি দেশবাসীকে হেফাজত, জাতীয় ঐক্য এবং শান্তিপূর্ণ সমাজ গঠনের জন্য দোয়া করেন।

আরো পড়ুন...  কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও নির্বাচনী আলোচনা

অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে ও ধর্মীয় আবহে সম্পন্ন হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটিকে স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা

লোহাগড়ায় গরু বিতরণে অনিয়মের অভিযোগ

বৈশাখে ঐক্যের আহ্বান রাসেলের

মহিপুরে মাদকবিরোধী মানববন্ধন

সংবিধান সংস্কারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ, সমাবেশে সরকারের সমালোচনা

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

ভেড়ামারায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযান: মাদক ব্যবসায়ী গ্রেফতার

কালিহাতীতে ইয়াবাসহ একজন গ্রেফতার

হিলি বন্দরে ৪ বছর পর ভারতীয় গম আমদানি শুরু

১০

ঢাকা–২ আসনে নববর্ষের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা

১১

মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত

১২

নববর্ষে গণতন্ত্র ও উন্নয়নের অঙ্গীকার ছাত্রদল নেতার

১৩

সাভার সাব-রেজিস্ট্রারকে ঘিরে দুর্নীতির অভিযোগ

১৪

খাগড়াছড়িতে ফুল বিজু উৎসব উদযাপন

১৫

নলডাঙ্গায় জমি বিরোধে সংবাদ সম্মেলন

১৬

নড়াইলে ডিবির অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার

১৭

মহিপুরে যুব অধিকার পরিষদ নেতার বিএনপিতে যোগদান

১৮

মিথ্যা মামলায় বিপর্যস্ত শিক্ষার্থীর আর্তি

১৯

কালিয়াকৈরে বিএনপির প্রস্তুতি সভা

২০