শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি-
৮ জানুয়ারি ২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও নির্বাচনী আলোচনা

কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও নির্বাচনী আলোচনা | ছবি: দৈনিক ইতিহাস
কালিহাতীতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও নির্বাচনী আলোচনা | ছবি: দৈনিক ইতিহাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে দোয়া মাহফিল ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোখদম আলী মাস্টার, এবং সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সামসুল আলম ফকির, সদস্য সচিব, বাংড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা লুৎফর রহমান মতিন। তিনি তার বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন। তার আদর্শ ও নেতৃত্ব অনুসরণ করেই বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি বাদলুর রহমান খান বাদল, মহর আলী—সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কালিহাতী উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান নারান্দিয়া ইউনিয়ন প্রফেসর একেএম আব্দুল আউয়াল, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ-এর সাবেক সভাপতি এস এম এ খালিদ, মোজাম্মেল হক হিরো—সাবেক যুগ্ম সম্পাদক কালিহাতী উপজেলা বিএনপি, রফিকুল ইসলাম (রফিক)—সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কালিহাতী উপজেলা যুবদল, ফিরোজ মিয়া—সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা যুবদলসহ আরও অনেকে।

আরো পড়ুন...  কাঁঠালিয়ায় শ্রমিক দলের উদ্যোগে ধানের শীষের পক্ষে নির্বাচনী উঠান বৈঠক

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ বার্তায় ঐক্য ও উন্নয়নের ডাক দিলেন কাউন্সিলর প্রার্থী কেয়া

তৃতীয় শ্রেণির ছাত্রীকে মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ

কক্সবাজার আয়কর অফিসের সাবেক প্রধান সহকারী মো. ছাবের আহমদের দাফন সম্পন্ন

ইটভাটার পাশে ফসলের ক্ষতিপূরণে নজির! চৌডালায় অর্ধশতাধিক কৃষক পেলেন নগদ অর্থ

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী ঘিরে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, দ্রুত উদ্ধার পুলিশের

ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

রামপালে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার, ৭ পিস ইয়াবা উদ্ধার

গণভোট–জুলাই সনদ নিয়ে অপপ্রচারের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

ঈদে পর্যটন খাতে হতাশা! শ্রীমঙ্গল–কমলগঞ্জে বুকিং কমে অর্ধেকেরও নিচে

১০

মাগুরায় ট্রাক ড্রাইভার হত্যার রহস্য উদঘাটন, একজন গ্রেপ্তার: পুলিশ সুপার

১১

নরসিংদীতে তৃতীয় লিঙ্গের সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় চাঞ্চল্য

১২

দেবীগঞ্জে হিন্দু পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

১৩

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু, লেবু বাগানের তারে বিদ্যুৎ সংযোগের অভিযোগ

১৪

ঈদুল আজহায় ৭ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি

১৫

নড়াইলে এনসিপির আহ্বায়ক কমিটি গঠন, আহ্বায়ক জাহিদুল-সদস্য সচিব রিমি

১৬

ঈদকে সামনে রেখে পশুর হাটে চাঁদাবাজি রোধে কঠোর নজরদারির আহ্বান

১৭

চন্দ্রায় ঈদযাত্রার চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

১৮

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে কুয়াকাটা রিপোর্টার্স ইউনিটির যাত্রা শুরু

১৯

মঠবাড়িয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের ফেসবুক আইডি হ্যাক

২০