মোঃ শরিফুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি:
৮ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের জন্য ট্রলার, সুন্দরবনে ডাস্টবিন বিতরণ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে একটি ট্রলার উপহার দেওয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবন ভ্রমণের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন স্টেকহোল্ডারদের মাঝে পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে ডাস্টবিন বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১১টায় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন ঘাটে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করা সংগঠন Breaking the Silence-এর সহযোগিতায় শিক্ষার্থীদের নিরাপদ নদী পারাপারের সুবিধার্থে ট্রলারটি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের লিগ্যাল এইড অফিসার ও সিভিল জজ মিলন দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, জেলা শিক্ষা অফিস সাতক্ষীরার একাডেমিক সুপারভাইজার আ.ন.ম. নাজমুল উলা, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জি এম মাছুদুল আলম এবং বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় এই অঞ্চলের অনেক শিক্ষার্থী প্রতিদিন নদী পার হয়ে স্কুল-কলেজে যাতায়াত করে। বিশেষ করে গাবুরা ইউনিয়নের শিক্ষার্থীদের জন্য নিরাপদ যাতায়াত একটি বড় চ্যালেঞ্জ। ঝুঁকিপূর্ণ নৌযানে পারাপার করতে গিয়ে অনেক সময় দুর্ঘটনার আশঙ্কাও থাকে। নতুন এই ট্রলারটি শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

আরো পড়ুন...  মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। এই ট্রলার শিক্ষার্থীদের সময় ও ঝুঁকি—দুইই কমাবে এবং তাদের নিয়মিত বিদ্যালয়ে যাতায়াতে সহায়তা করবে।

এছাড়াও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনএ ভ্রমণে আসা পর্যটক ও স্থানীয়দের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে নৌযান চালক, পর্যটক গাইডসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়।

বক্তারা বলেন, সুন্দরবনের প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা সবার দায়িত্ব। পর্যটন এলাকায় যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা বন্ধ করতে সবাইকে সচেতন হতে হবে। ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে বলেও তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের সহায়তা এবং সুন্দরবনের পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০