মো: শরিফুল ইসলাম শ্যামনগর প্রতিনিধি,
২৪ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বিশ্ব পানি দিবস পালন

উপকূলীয় জনপদে নিরাপদ পানির সংকট ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সচেতনতা বাড়াতে সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস-২০২৬। সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ প্লান বাংলাদেশের উদ্যোগে এবং উপকূলীয় প্রেসক্লাবের সহযোগিতায় মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর আলাউদ্দিন মার্কেট এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বছরের বিশ্ব পানি দিবস উপলক্ষে নির্ধারিত প্রতিপাদ্য ছিল— “পানি প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে”। এই প্রতিপাদ্যের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ প্লান বাংলাদেশের সভাপতি আব্দুল হালিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য এম. এম. রবিউল ইসলাম, ইয়ুথ প্লান বাংলাদেশের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম বাবু, গবেষক ও সাংবাদিক পিযুষ বাউলীয়া, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল্লাহ আল-মামুন, জিএম দেদারুল আলম, জিএম রবিউল ইসলাম, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমান উল্লাহ, সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, বুড়িগোয়ালিনী নৌ থানার সদস্য মহাসিন আলম ও হোসেন আলীসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

আরো পড়ুন...  গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

বক্তারা বলেন, পানি ছাড়া কোনো প্রাণীর টিকে থাকা সম্ভব নয়। অথচ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে নিরাপদ পানির সংকট দিন দিন প্রকট আকার ধারণ করছে। জলবায়ু পরিবর্তনের ফলে লবণাক্ততা বৃদ্ধি, ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এবং নদ-নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আলোচনায় উল্লেখ করা হয়, দেশের উপকূলীয় ১৯টি জেলায় প্রায় ৩.৯ কোটি মানুষ নিরাপদ পানির সংকটে ভুগছে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, এসব এলাকায় পানির লবণাক্ততা অনেক ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিরাপদ সীমাকেও ছাড়িয়ে গেছে। এর ফলে শুধু মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে না, বরং কৃষি, মৎস্য এবং প্রাণবৈচিত্র্যও হুমকির মুখে পড়ছে।

বক্তারা আরও বলেন, লবণাক্ততার কারণে মাটির উর্বরতা কমে যাচ্ছে, ফলে কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে এবং অনেক জমি অনাবাদি হয়ে পড়ছে। একইসঙ্গে মিঠা পানির মাছের সংখ্যা কমে যাচ্ছে, পুকুর ও জলাশয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং গবাদিপশুও লবণাক্ত পানি পান করে নানা রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল ও এর জীববৈচিত্র্যের ওপর এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ছে।

আরো পড়ুন...  শ্যামনগরে ২০০ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল উপকরণ বিতরণ

অনুষ্ঠানে নিরাপদ পানি নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ, টেকসই পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়, যা স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি উপকূলীয় অঞ্চলের পানি সংকট বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০