মোঃ শরিফুল ইসলাম, শ‍্যামনগর প্রতিনিধি
১৪ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অবহেলায় নিভে গেছে ল্যাম্পপোস্টের আলো, চরম ঝুঁকিতে বুড়িগোয়ালিনীর গুরুত্বপূর্ণ সড়ক

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের নীলডুমুর বাজার ফরেস্ট জামে মসজিদ মোড় এবং ৭১ নম্বর বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিন রাস্তার মোড়ে স্থাপিত ল্যাম্পপোস্ট দীর্ঘদিন ধরে অচল থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই দুই মোড়ের ল্যাম্পপোস্টগুলো দীর্ঘদিন ধরে বিকল থাকলেও সেগুলো মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে রাতের বেলায় পুরো এলাকা অন্ধকারে ডুবে থাকে। এতে পথচারী, শিক্ষার্থী এবং যানবাহন চালকদের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, নীলডুমুর বাজার ও স্কুল মোড় এলাকার ল্যাম্পপোস্টগুলোতে কোনো আলো জ্বলছে না। অন্ধকারের কারণে রাতে মোড়গুলো স্পষ্ট দেখা যায় না। এতে প্রায়ই যানবাহন দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, স্কুল মোড়ের পাশেই একটি বড় পুকুর রয়েছে। পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতের বেলায় অনেক চালক মোড় ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। যাত্রীবাহী যানবাহন পুকুরে পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

স্থানীয় ইঞ্জিনভ্যান চালক মো. গোলাম মোস্তফা বলেন, “আমি নিয়মিত রাতের বেলায় নদী এলাকার কাঁকড়া ও মাছ বিভিন্ন স্থানে পরিবহন করি। অন্ধকারের কারণে এই মোড়গুলোতে চলাচল করতে খুবই অসুবিধা হয়। দুর্ঘটনার ঝুঁকি সবসময় থাকে।”

আরো পড়ুন...  রাজশাহীতে রিকশাচালকের সততা ও পুলিশের তৎপরতায় হারানো মালামাল ফিরে পেলেন নারী

এলাকাবাসীর দাবি, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত বিকল ল্যাম্পপোস্টগুলো মেরামত করা প্রয়োজন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, গুরুত্বপূর্ণ এসব সড়কে আলোর ব্যবস্থা নিশ্চিত করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০