শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
৩ জুন ২০২৬, ৯:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাবুরায় ১৫ স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে চিকিৎসা উপকরণ বিতরণ, প্রাথমিক স্বাস্থ্যসেবায় নতুন উদ্যোগ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবকের মধ্যে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন-এর আয়োজনে এবং কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় “জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প”-এর আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার (৩ জুন ২০২৬) সকাল ১১টায় গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাছুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল হালিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় স্বাস্থ্য স্বেচ্ছাসেবকদের জন্য ফাস্ট এইড বক্স, বিপি মেশিন, পালস অক্সিমিটার, গ্লুকোমিটার, থার্মোমিটার, নেবুলাইজারসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়। পাশাপাশি ওরস্যালাইন, ভায়োডিন, হেক্সিসল, কটন, গ্লাভস ও অন্যান্য প্রাথমিক চিকিৎসা সামগ্রীও দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় ও দুর্গম এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবার ঘাটতি রয়েছে। স্থানীয় পর্যায়ে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা কাজ করলে সাধারণ মানুষ দ্রুত প্রাথমিক চিকিৎসা সেবা পাবে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

প্রধান অতিথি চেয়ারম্যান জিএম মাছুদুল আলম বলেন, স্বেচ্ছাসেবকরা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে গাবুরার মানুষের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে গাবুরা ইউনিয়নে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি পাবে এবং দুর্গম এলাকার মানুষ প্রাথমিক চিকিৎসা সেবার সুবিধা আরও সহজে পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার বুলিং মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক রেজা মাসুদ

১

মোরেলগঞ্জে রাস্তা ও ফেরিঘাট নির্মাণ কাজের পরিদর্শন করলেন এমপি

২

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

৩

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

৪

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

৫

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৬

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৭

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৮

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৯

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

১১

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

১২

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১৩

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১৪

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৫

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৬

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৮

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৯

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২০