শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
২২ জুন ২০২৬, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে ইয়ুথ ফোরামের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তরুণ স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

রোববার (২২ জুন) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম এবং ইয়ুথ ফর দ্য সুন্দরবন মোরেলগঞ্জ শাখার সহ-সভাপতি মাশরাফি মজিদ আকিবসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে এবং ইয়ুথ ফর দ্য সুন্দরবন, মোরেলগঞ্জের আয়োজনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

পরে ধানসাগর-পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে পরিবেশ সংরক্ষণ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম মোল্লাসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তরুণদের পরিবেশ সচেতন করে তোলার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Facebook Comments Box
আরো পড়ুন...  দুর্গম পাহাড়ে জীবন বাঁচাতে দক্ষ জনবল তৈরি করছে আলীকদম সেনাবাহিনী

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০