পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা, জেন্ডার সমতা নিশ্চিতকরণ এবং নারীর প্রতি পুরুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরে দিনব্যাপী সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-শক্তি প্রকল্প কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী সদস্যদের স্বামী, যুব দলের পাঁচজন সদস্য এবং নারী দলের দুই সদস্যসহ মোট ২৫ জন অংশগ্রহণ করেন।

কর্মশালায় সভাপতিত্ব ও প্রধান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন সিসিডিবি-শক্তি প্রকল্পের এরিয়া ম্যানেজার নিলীমা রানী। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন প্রকল্পের নারী সদস্য মোছা. সাবিনা খাতুন ও সুদীপ্তা রানী মণ্ডল। এ সময় সিসিডিবি-শক্তি প্রকল্পের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

কর্মশালার বিভিন্ন সেশনে জেন্ডার, জেন্ডার সমতা, নারীর অধিকার, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়া এবং সামাজিক ও পারিবারিক জীবনে নারীদের প্রতি স্বামীদের ইতিবাচক ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সহকারী প্রশিক্ষক মোছা. সাবিনা খাতুন জেন্ডার ও জেন্ডার সমতার ধারণা তুলে ধরার পাশাপাশি নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে স্বামীর ইতিবাচক ভূমিকার গুরুত্ব ব্যাখ্যা করেন।

অন্য সহকারী প্রশিক্ষক সুদীপ্তা রানী মণ্ডল নারীর অধিকার ও পিছিয়ে পড়া মানুষের অধিকার নিয়ে আলোচনা করেন। পাশাপাশি নারীর নেতৃত্ব বিকাশে স্বামী, শ্বশুর-শাশুড়ি ও সমাজের ভূমিকা এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার বিষয়ও তুলে ধরেন।

আরো পড়ুন...  শ্রীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

কর্মশালায় অংশ নেওয়া শিমুল হাসান বলেন, ‘স্ত্রীর সঙ্গে আগে বিভিন্ন বিষয়ে ভুল বোঝাবুঝি হতো। এখানে এসে বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা আরও স্পষ্ট হয়েছে।’

অংশগ্রহণকারী আমিনুল ইসলাম বলেন, ‘আমার স্ত্রী এই প্রকল্পের সঙ্গে যুক্ত এবং নিয়মিত বিভিন্ন সভায় অংশ নেন। প্রকল্পের কার্যক্রম দেখে আমি মুগ্ধ হয়েছি।’

আয়োজকরা জানান, নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পারিবারিক পর্যায়ে ইতিবাচক সম্পর্ক তৈরি এবং সমাজে জেন্ডার সমতা প্রতিষ্ঠায় পুরুষদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০