শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

বাগেরহাটের মোরেলগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল খেলায় ফাউলকে কেন্দ্র করে দুই দলের মধ্যে উত্তেজনার পর মারপিটের ঘটনা ঘটেছে। এতে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) উপজেলার সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও সোনাখালী মহব্বত আলী মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে হ্যান্ডবল ম্যাচ চলাকালে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে মোরেলগঞ্জে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে ফুটবল, হ্যান্ডবলসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার দুই বিদ্যালয়ের মধ্যে হ্যান্ডবল ম্যাচ আয়োজন করা হয়।

মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম খান জানান, খেলায় তাদের দল এক গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে একটি ফাউলকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে কয়েকজন বহিরাগত ব্যক্তি তাদের বিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় মোরেলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির গোলরক্ষক ফাহিম হোসেন, খেলোয়াড় মো. নাঈম, মো. হাসান, ফাহিম শেখ ও মো. আরাফাত সানিসহ পাঁচ শিক্ষার্থী আহত হয়।

আরো পড়ুন...  টেকনাফে ২ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ ২ মাদক পাচারকারী আটক

পরে আহত শিক্ষার্থীদের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে বলে জানান প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, দলের জয় প্রায় নিশ্চিত হওয়ার সময় ফাউলকে কেন্দ্র করে মাঠে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কয়েকজন বহিরাগত ব্যক্তি এতে জড়িয়ে শিক্ষার্থীদের মারধর করেন। খেলার দায়িত্বে থাকা কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যথাযথ ভূমিকা পালন করেছেন কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।

ঘটনার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

এদিকে সোমবার (৩১ আগস্ট) বলইবুনিয়া ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানরা বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে উপস্থিত হন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি পরবর্তী জোন পর্যায়ের খেলার ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও সহযোগিতার মানসিকতা তৈরি করে। তাই খেলার মাঠে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত দায়িত্বশীল কর্মকর্তা ও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি।

আরো পড়ুন...  নলডাঙ্গায় অসহায় রোগীর পাশে যুবদল নেতা ডলার

তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা নিয়ে সচেতনতামূলক কর্মশালা

মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টেও বহাল

ভোলাহাট সীমান্তে ৩ মাদক কারবারি আটক, হেরোইন-ইয়াবা জব্দ

সোনামসজিদ আইসিপিতে ৫৯ বিজিবির অভিযান, ৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

নড়াইলে মরদেহের সঙ্গে অনৈতিক কাজের চেষ্টার অভিযোগ, অ্যাম্বুলেন্সচালক আটক

কুড়িগ্রামে আগাম সবজি চাষে বাড়ছে খরচ, বিপাকে কৃষক

১০

মোরেলগঞ্জে হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে মারপিট, আহত ৫

১১

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা সীমান্ত পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

১২

মোরেলগঞ্জে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

১৩

‘আমি সাধারণ মানুষ, আমার প্রার্থনা অসাধারণ’

১৪

কিশোরগঞ্জ জেলা দলিল লেখক সমিতির সহ-সম্পাদক জামাল উদ্দিন

১৫

শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতামূলক কর্মশালা

১৬

৫০০ টাকা মজুরিসহ পাঁচ দফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

১৭

শিবগঞ্জ সীমান্তে ৫ গ্রাম হেরোইনসহ ২ জন আটক

১৮

চাঁপাইনবাবগঞ্জে শব্দ ও বায়ুদূষণে ১১ হাজার টাকা জরিমানা

১৯

কালিয়াকৈরে ১১০টি নিষিদ্ধ জাল জব্দ, ধ্বংস

২০