শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কালিহাতীতে জমি বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ২ নারী

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের নয়াপাড়া জোয়াইর এলাকায় জমি দখলকে কেন্দ্র করে বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারী আহত হয়েছেন। একই সঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।

গত সোমবার (৩১ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। আহত মর্জিনা খাতুন ও মনোয়ারা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, নয়াপাড়া জোয়াইর গ্রামের মো. সাগর হোসেনের দাদার সম্পত্তির ৪ দশমিক ৫০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সাগরের দাবি, ওই জমির প্রায় ২ শতাংশ জায়গা কয়েকজন ব্যক্তি দখল করে ঘর নির্মাণ করে বসবাস করছেন।

জমি মাপজোখ করে সীমানা নির্ধারণের কথা বললে অভিযুক্তরা তা না করে তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ৩১ আগস্ট সকাল আনুমানিক ৮টার দিকে কয়েকজন ব্যক্তি দা, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সাগরের বাড়িতে প্রবেশ করেন। এ সময় ঘরের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

আরো পড়ুন...  কক্সবাজারে পৃথক অভিযানে কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ২

হামলায় বাধা দিতে গেলে সাগরের মা মর্জিনা খাতুনকে মারধর করা হয় এবং লাঠির আঘাতে তার মাথায় রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে বলা হয়েছে। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে সাগরের খালা মনোয়ারা বেগমের মাথায় ধারালো দা দিয়ে কোপ দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া সাগরের ১০ বছর বয়সী বোন সিনহার গলায় চাপ দিয়ে মারধর করে তার গলায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। একই সময় ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ ১ লাখ টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

পরে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা হুমকি দিয়ে চলে যান বলে অভিযোগকারী দাবি করেন। আহত দুই নারীকে স্থানীয়রা উদ্ধার করে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় সাগর হোসেন কালিহাতী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “দুই পক্ষ থেকেই অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন...  চাঁদাবাজির মামলার পর সাভারের এসআই নেয়ামত উল্লাহ ক্লোজ

অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলবায়ু অভিযোজনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের ফাঁদে ফেলা চলবেনা

১

বাড়ি ফেরা হলোনা অন্তঃসত্ত্বা কাকলির!

২

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

৩

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

৪

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৫

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৬

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৭

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৮

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৯

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

১০

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

১১

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১৩

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১৪

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৬

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৭

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৮

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৯

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

২০