আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধি:
৮ মার্চ ২০২৬, ৫:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পলাশবাড়ীতে হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সংবাদ সম্মেল

গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তির ওপর হামলা, মারধর এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় বিচার ও আইনি ব্যবস্থা দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

রোববার (৮ মার্চ) সকালে পলাশবাড়ী প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পৌরশহরের জামালপুর গ্রামের সাদেক আলীর ছেলে দুলাল সরকার। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন।

অভিযুক্তরা হলেন—মহেশপুর গ্রামের অপূর্ব সরকারের ছেলে রাসুদেব সরকার এবং নুনিয়াগাড়ী গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে লিয়ন মিয়া ওরফে মুন্না। তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন ভুক্তভোগী।

লিখিত বক্তব্যে দুলাল সরকার বলেন, পৌরশহরের লিপি হোটেল সংলগ্ন একটি ফ্লেক্সিলোড ও বিকাশের দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের ঘটনা ঘটছে। এতে প্রতিদিনই ওই এলাকায় মাদকসেবীদের ভিড় লক্ষ্য করা যায়। তিনি জানান, এলাকাবাসীর নিরাপত্তা ও সামাজিক পরিবেশ রক্ষার স্বার্থে তিনি ও স্থানীয় কয়েকজন ব্যক্তি মাঝে মধ্যে এ ধরনের কর্মকাণ্ডে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্তরা বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন।

আরো পড়ুন...  সুন্দরগঞ্জে মডেল প্রেসক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক কমিটি গঠন

দুলাল সরকার আরও বলেন, গত শনিবার (৭ মার্চ) বিকেলের দিকে কয়েকজন অজ্ঞাত মাদকসেবী তার বিকাশের দোকানের পেছনে বসে মাদক সেবন করছিল। বিষয়টি তিনি দেখতে পেয়ে তাদের হাতেনাতে ধরে ফেলেন এবং এ ধরনের কাজ না করার জন্য সতর্ক করেন। এ সময় ঘটনাস্থলে এসে রাসুদেব সরকার ও লিয়ন মিয়া ওরফে মুন্না মাদকসেবীদের পক্ষ নিয়ে তার ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে এবং তার পকেটে থাকা প্রায় ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

পরে স্থানীয়রা আহত দুলাল সরকারকে উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর তিনি এ ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে দুলাল সরকার বলেন, এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে স্থানীয়দের একাংশ জানান, এলাকায় মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। তারা প্রশাসনের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরো পড়ুন...  উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানী গড়ার অঙ্গীকার জামায়াতে ইসলামের

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী দুলাল সরকার স্থানীয় পুলিশ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

রংধনু মডেল স্কুলে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কালিয়ায় অভিযানে জ্বালানি তেল উদ্ধার

গোমস্তাপুরে ডিএনসি’র অভিযানে গাঁজাসহ আটক

চাঁপাইনবাবগঞ্জে অ্যাপের মাধ্যমে তেল বিক্রি শুরু

মাটিরাঙ্গায় স্ত্রী হত্যা মামলায় যাবজ্জীবন

কুমিল্লায় সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

১০

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

১১

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

১২

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

১৩

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

১৪

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

১৫

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

১৬

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

১৭

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

১৮

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১৯

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

২০