মো: সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৬:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার শ্রীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ফায়ার সার্ভিস কর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সালেক মূহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ও বক্তারা দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীন মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন পাপন, শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ শামসুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল গণি, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা বিধান কুমার দাস, উপজেলা আইসিটি অফিসার মাফুজুর রহমান এবং সহকারী প্রকৌশলী মোজ্জাম্মেলসহ অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিরা।

আরো পড়ুন...  শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি দেশ। ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিকাণ্ড কিংবা ভূমিকম্পের মতো নানা ধরনের দুর্যোগের ঝুঁকি রয়েছে। এসব দুর্যোগ মোকাবিলায় জনগণের সচেতনতা ও পূর্বপ্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ প্রজন্মকে দুর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করা হলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ বলেন, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট—উভয় ধরনের দুর্যোগই আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। অনেক সময় সামাজিক অবক্ষয়ও একটি বড় ধরনের দুর্যোগ হিসেবে দেখা দেয়। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

তিনি আরও বলেন, দুর্যোগ প্রতিরোধে যেমন আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন, তেমনি দুর্যোগ-পরবর্তী সময়ে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করাও জরুরি। এজন্য সরকারি নির্দেশনা ও সচেতনতামূলক কার্যক্রম সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

দিবসটি উপলক্ষে শ্রীপুর মিনি স্টেডিয়াম মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের মতো দুর্যোগে করণীয় বিষয়ক একটি সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা করতে হয়, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়।

আরো পড়ুন...  আমীর হামজার মৃত্যুবার্ষিকীতে মাগুরায় বৃত্তি ও দোয়া মাহফিল

এই মহড়ায় স্থানীয় জনগণ, শিক্ষার্থী এবং স্বেচ্ছাসেবীরা উপস্থিত থেকে দুর্যোগকালীন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন। আয়োজকরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম মানুষের মধ্যে দুর্যোগ মোকাবিলার মানসিক প্রস্তুতি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০