মো: সুলতান মাহমুদ স্টাফ রিপোর্টার:
৫ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় গুরুত্বপূর্ণ একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মাওনা চৌরাস্তা থেকে উজিলাব পর্যন্ত প্রায় ২৩০০ মিটার সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এই সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এলাকায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, একটি এলাকার উন্নয়নের অন্যতম প্রধান শর্ত হলো উন্নত যোগাযোগ ব্যবস্থা। সড়ক উন্নয়ন হলে মানুষের যাতায়াত সহজ হয়, পাশাপাশি স্থানীয় অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যও গতিশীল হয়ে ওঠে। তিনি বলেন, শ্রীপুর উপজেলার সার্বিক উন্নয়নের জন্য পর্যায়ক্রমে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশের অবকাঠামো উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। গ্রামাঞ্চলের সড়ক উন্নয়ন, সেতু নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষকে উন্নয়নের মূলধারায় যুক্ত করা হচ্ছে। এই সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে মাওনা চৌরাস্তা ও উজিলাব এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমে আসবে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে নারী দিবস পালিত

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আ. মোতালেব, সাবেক সভাপতি মো. শাহজাহান ফকির, শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাংবাদিক মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. নুরুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান মোড়লসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মাওনা চৌরাস্তা থেকে উজিলাব পর্যন্ত সড়কটির অবস্থা খারাপ থাকায় এলাকাবাসীকে নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত এবং যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটত। ফলে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে প্রতিদিনই ভোগান্তির শিকার হতে হতো।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকা ব্যয়ে এই সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। উন্নয়ন কাজ সম্পন্ন হলে সড়কটি আরও প্রশস্ত ও টেকসই হবে, ফলে এলাকাবাসীর যাতায়াত সহজ হবে এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন হলে মাওনা ও আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রার মান আরও উন্নত হবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০