শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি
২২ অগাস্ট ২০২৬, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে কালিয়াকৈরে

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবৈধ ও লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি এসব যানবাহনের কারণে মহাসড়কে যানজটও সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন চালক ও পথচারীরা।

শনিবার (২২ আগস্ট) কালিয়াকৈর উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর থেকে চন্দ্রা, সফিপুর, মৌচাক ও কোনাবাড়ীসহ বিভিন্ন রুটে নিয়মিত ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, এসব অটোরিকশার অনেকগুলোর বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র নেই। মহাসড়কে চলাচলের সময় চালকদের অনিয়মিত ও বেপরোয়া গতির কারণে প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

উত্তরবঙ্গগামী একটি গাড়ির চালক বলেন, “মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল দুর্ঘটনার অন্যতম কারণ। এগুলো নিয়ম না মেনে হঠাৎ সামনে চলে আসে, আবার অতিরিক্ত ওভারটেক করতে গিয়ে যানজট ও দুর্ঘটনার পরিস্থিতি তৈরি করে।”

এক পথচারী বলেন, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো মহাসড়কে অনেক সময় বেপরোয়া গতিতে চলাচল করে। ফলে সাধারণ পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের দুর্ঘটনার ঝুঁকিতে পড়তে হয়।

তিনি বলেন, এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তা না হলে ভবিষ্যতে দুর্ঘটনা ও যানজটের সমস্যা আরও বাড়তে পারে।

আরো পড়ুন...  কালিয়াকৈরে ৭০ কেজি গাঁজাসহ দুইজন আটক, নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার

স্থানীয়রা জানান, মহাসড়কে অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা চলাচল, হঠাৎ লেন পরিবর্তন এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে লাইসেন্সবিহীন ও অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়মিত অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি মহাসড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০