ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত দুর্নীতিতে জড়িত ছিল: সোহেল মনজুর

পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়–এর প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেছেন, ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। সে সময় দেশের অর্থনীতি লুটপাট করে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ১২টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. আমান উল্লাহ খান, অধ্যক্ষ, ভান্ডারিয়া সরকারি কলেজ; সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালাদার; উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দেব নাথ; উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম; ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান; ইউপি চেয়ারম্যান মেজবাউদ্দিন আরিফ; উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন; প্রধান শিক্ষক আবু নাসের এবং ভান্ডারিয়া প্রেস ক্লাব–এর সভাপতি মো. শফিকুল ইসলাম মিলনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

মাদকবিরোধী কার্যক্রমে জিরো টলারেন্স ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, মাদকসেবীদের শনাক্ত করতে পিরোজপুর জেলার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে ড্রপ টেস্টের ব্যবস্থা করা হবে, যাতে মাদকসেবী ও মাদক কারবারীরা কোনোভাবেই ছাড় না পায়।

আরো পড়ুন...  শ্যামনগরে ৩০০ পরিবারে রমজান ফুডপ্যাক বিতরণ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের ভয় বা চাপের কাছে নতি স্বীকার করা যাবে না। তার দলের কোনো নেতাকর্মী যদি প্রশাসনের কাজে বাধা দেয় বা হয়রানি করে, তাহলে তাৎক্ষণিকভাবে তাকে অবহিত করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি আরও বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করারও নির্দেশনা দেন তিনি।

সভা শেষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে সমাজকল্যাণ বিভাগের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–এর পক্ষ থেকে দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করেন প্রতিমন্ত্রী। পরে তিনি পৌর শহরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামপুরে কিশোরের মৃত্যু ঘিরে ধোঁয়াশা

জিলক্বদ মাসের ফজিলত ও আমল

বদরগঞ্জ হাসপাতালে চুরি, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারী

নড়াইলে ৩ মাসের শিশুহত্যা, মা আটক

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

১০

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

১১

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

১২

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

১৩

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১৪

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১৫

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১৬

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৭

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৮

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৯

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

২০