নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল। সোমবার (১৬ মার্চ) বিকেলে উপজেলা কৃষি অফিসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী সদস্যবৃন্দ, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আঃ হালিম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মাহফিলের সভাপতি ছিলেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট কৃষ্ণ কান্ত মন্ডল, এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত কর্পোরাল গোলাম মোস্তফা মৃধা। অনুষ্ঠানের সূচনা করা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সদস্যদের অবদান অনস্বীকার্য। অবসর গ্রহণের পরও তারা সমাজের উন্নয়ন, মানবিক কার্যক্রম এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইফতার পূর্ব দোয়া মাহফিলে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক অগ্রগতি এবং দেশ রক্ষায় নিয়োজিত সদস্যদের জন্য দোয়া করা হয়। এছাড়াও দেশ ও জাতির কল্যাণ, মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান সাইফি। পরে সকল উপস্থিতি একসঙ্গে ইফতারে অংশ নেন।

Facebook Comments Box
আরো পড়ুন...  মৌলভীবাজারে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০