কৌশিক চৌধুরী, হিলি প্রতিনিধি
১৯ মার্চ ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

হিলিতে ত্রাণ বিতরণ, সুশাসনের আহ্বান

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শিলাবৃষ্টি ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যশস্য, ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ ত্রাণ বিতরণ কর্মসূচি স্থানীয় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান অতিথি ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দেশ গঠনে প্রতিশোধ নয়, সুশাসনই হওয়া উচিত মূল লক্ষ্য। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া একটি আদর্শিক রাজনৈতিক দল, যা জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং আমাদের শিখিয়েছেন প্রতিশোধ নয়, বরং ন্যায় ও সুশাসনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে।”

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, বাসযোগ্য ও সুশাসনভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করারও পরামর্শ দেন।

আরো পড়ুন...  কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন

বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং জনগণের আস্থা ধরে রাখা তাদের অন্যতম দায়িত্ব। কোনো অবস্থাতেই যেন কেউ সরকারের বা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, সিনিয়র সহ-সভাপতি শাহীনুর রহমান শাহীন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান ও সাধারণ সম্পাদক নাজমুল হকসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় মোট ৩৩৪টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, খাদ্যশস্য এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের একটি চলমান প্রচেষ্টা এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটক–ফ্রি ফায়ার নিয়ে লোহাগড়ায় সংঘর্ষ, আহত ১০

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

১০

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১১

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১২

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১৩

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৪

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৫

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৬

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৭

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৮

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৯

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

২০