এইচ এম নাসির উদ্দিন, ঝালকাঠি প্রতিনিধি :
৭ এপ্রিল ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা

ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় গতকাল ঘটে যাওয়া অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে জেলা প্রশাসন আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ক্ষতিগ্রস্তদের হাতে সাড়ে ৭ হাজার টাকা করে অনুদানের চেক এবং ৩০ কেজি করে চাল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, “অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সম্পূর্ণ ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহায়তা অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে তাদের বসতভবন ও প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে গেছে। জেলা প্রশাসনের তৎপরতায় তারা কিছুটা স্বস্তি অনুভব করছেন। সহায়তা বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন...  কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও দোকান পুড়ে ছাই

এ ধরণের উদ্যোগ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও সামাজিক সহমর্মিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলা প্রশাসন আশ্বস্ত করেছে, আগামীতেও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে স্কাউট দিবসে বর্ণাঢ্য র‍্যালি, নেতৃত্বে জেলা প্রশাসক

পারিবারিক আয় বাড়াতে বীরগঞ্জে ৭০ পরিবারকে ৭ লাখ টাকা সহায়তা

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

১০

ঝালকাঠি চত্বর উদ্বোধন

১১

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১২

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১৩

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১৪

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৫

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৬

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৭

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৮

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৯

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

২০