এইচ এম নাসির উদ্দীন , ঝালকাঠি প্রতিনিধি
১ মার্চ ২০২৬, ৪:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও দোকান পুড়ে ছাই

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ও চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত প্রায় ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী অন্তত ২০ লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আমুয়া বাজারের চালিতাবুনিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রথমে মো. সবুজ গোলদারের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘর ও দোকানগুলোতে। দ্রুতগতিতে ছড়িয়ে পড়া আগুনে মো. সবুজ তালুকদারের বসতঘর এবং মো. জাকির গোলদারের চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় পুরো এলাকা আতঙ্কিত হয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা জানান, তাদের ঘরবাড়ি ও দোকানে থাকা আসবাবপত্র, মালামাল এবং নগদ অর্থসহ সবকিছু পুড়ে গেছে। বিশেষ করে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে থাকা পণ্যসামগ্রী সম্পূর্ণ নষ্ট হওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের ভাষ্য, সব মিলিয়ে কমপক্ষে ২০ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

খবর পেয়ে কাঠালিয়া ফায়ার সার্ভিস এবং পার্শ্ববর্তী বামনা ফায়ার সার্ভিস-এর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

আরো পড়ুন...  কালিহাতীতে গৃহবধূ নির্যাতন, শালিশে হামলার অভিযোগ

কাঠালিয়া ফায়ার সার্ভিস-এর স্টেশন কর্মকর্তা মো. ওয়াদুদ হাওলাদার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ ও আগুন লাগার প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হলে ক্ষতিগ্রস্তরা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তারা।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে বড় ধরনের প্রাণহানি না ঘটলেও আর্থিক ক্ষতি ও মানবিক বিপর্যয় স্থানীয়দের গভীরভাবে নাড়া দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৮ বছর পর ছেলেকে কাছে পেলেন মা শেফালী!

১

মোরেলগঞ্জে বিদায় সংবর্ধনা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও প্রতিবাদ

২

গোপালগঞ্জ থেকে বাগেরহাটের বিএনপি নেতা মনিরুল ফরাজী  নিখোজ 

৩

মোংলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা

৪

মোংলা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

৫

‎জলবায়ু ন্যায্যতার দাবিতে বানিশান্তা যৌনপল্লীতে মানববন্ধন ‎

৬

কোস্ট গার্ডের অভিযানে হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৭

মোরেলগঞ্জের ঝিলবুনিয়া দরবার শরিফে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল

৮

মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত

৯

মোরেলগঞ্জে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ; সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগী পরিবারদের

১০

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মোরেলগঞ্জ ৩ জন আটক

১১

মোরেলগঞ্জে আড়তের গ্রীল কেটে  ৫ লক্ষ টাকা চুরির অভিযোগ

১২

মোরেলগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা, আহত ৪জন

১৩

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

মোরেলগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৫

মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত

১৬

মোরেলগঞ্জে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৭

মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত: সমালোচনা নাকি ব্যক্তিগত আক্রোশ

১৮

মোরেলগঞ্জে কৃষক দল নেতা জয়নাল আবেদিনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ

১৯

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ এর শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং

২০