বিনোদন ডেস্ক
৪ মার্চ ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইকরার মৃত্যুর ঘটনায় নীরবতা ভাঙলেন তিথি

যাহের আলভী, আফরা ইভনাথ খান ইকরা ও ইফফাত আরা তিথি । ছবি - সংগৃহীত
যাহের আলভী, আফরা ইভনাথ খান ইকরা ও ইফফাত আরা তিথি । ছবি - সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার অভিযোগ ওঠার পর অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। বুধবার (বিকেল ৪টা ১৩ মিনিটে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন এবং তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ইকরার বন্ধু নুসরাত জাহান ত্রিশা কিছু ব্যক্তিগত চ্যাটের স্ক্রিনশট প্রকাশ করে দাবি করেন, যাহের আলভী ও তিথির কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের কারণেই ইকরা চরম সিদ্ধান্ত নেন। পরবর্তীতে ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় যাহের আলভী, তার মা এবং অভিনেত্রী তিথিকে আসামি করা হয়।

মামলার অন্যতম আসামি হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন তিথি। ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, ইকরার সঙ্গে তার কোনো বৈরী সম্পর্ক ছিল না। বরং তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল। প্রমাণ হিসেবে ইকরার সঙ্গে তার ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ও ভয়েস রেকর্ড সংরক্ষিত আছে বলে জানান তিনি। সুষ্ঠু তদন্তের স্বার্থে প্রয়োজন হলে এসব প্রমাণ প্রশাসনের কাছে হস্তান্তর করবেন বলেও উল্লেখ করেন।

আরো পড়ুন...  ‘স্বামীর অবহেলা ও পরকীয়া’—ফাঁস চ্যাটে বিস্ফোরক অভিযোগ, মর্মান্তিক মৃত্যু ইকরার

তিথি আরও দাবি করেন, ইকরার ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই পারিবারিক অস্থিরতা ও মানসিক চাপ ছিল। ২০১৮ সালে আলভীর সঙ্গে আলাদা হওয়ার পর ইকরা বিদেশে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেও পরিবারের পক্ষ থেকে সে বিষয়ে সমর্থন পাননি বলে দাবি করেন তিথি। তার ভাষ্য অনুযায়ী, ইকরা নিজেই পরিবার নিয়ে হতাশা প্রকাশ করতেন। এমনকি যেসব ব্যক্তি এখন সামাজিক মাধ্যমে সরব হয়েছেন, তাদের সম্পর্কেও ইকরা অতীতে নেতিবাচক মন্তব্য করেছিলেন বলে দাবি করেন তিনি।

সংসার ভাঙার অভিযোগ প্রসঙ্গে তিথি বলেন, তিনি বরং ইকরাকে নিজের পায়ে দাঁড়াতে উৎসাহ দিতেন। ইকরা অভিমানে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা বললে, তাকে বোঝানোর চেষ্টা করতেন যে সংসার রক্ষাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাদের সম্পর্ক এতটাই স্বাভাবিক ছিল যে একসঙ্গে পারলারে যাওয়া, উপহার আদান-প্রদান এবং বিদেশ ভ্রমণের পরিকল্পনাও করেছিলেন বলে উল্লেখ করেন তিথি।

স্ট্যাটাসের শেষাংশে তিনি বলেন, ইকরা তার ব্যক্তিগত কষ্ট বিভিন্ন সময়ে বিভিন্নজনের সঙ্গে ভাগ করে নিতেন। এমনকি এক পর্যায়ে একজন পরিচালকের বিরুদ্ধে ‘কালোজাদু’ করার সন্দেহও প্রকাশ করেছিলেন বলে দাবি করেন তিথি। সবশেষে ইকরার আত্মার মাগফিরাত কামনা করে তার শিশুপুত্র রিজিকের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন এই অভিনেত্রী।

আরো পড়ুন...  বিষণ্ণতা ছুঁয়েও হার মানেননি সুনেরাহ, হাসিই তার নতুন শক্তি

এদিকে, ইকরার মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

ঝালকাঠি চত্বর উদ্বোধন

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১০

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১১

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১২

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৩

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৪

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৫

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৭

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

১৮

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৯

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

২০