ইতিহাস ডেস্ক
২৪ মার্চ ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে তানিয়া বৃষ্টির দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সফল

তানিয়া বৃষ্টি
তানিয়া বৃষ্টি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থতার পথে রয়েছেন।

রোববার চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান। তিনি জানান, চিকিৎসার বিভিন্ন ধাপ পেরিয়ে এখন কিছুটা স্থিতিশীল অবস্থায় আছেন তানিয়া বৃষ্টি।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে তার মস্তিষ্কে ধরা পড়া টিউমার অপসারণে প্রায় চার ঘণ্টার জটিল অস্ত্রোপচার করা হয়, যা সফল হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার অংশ হিসেবে তাকে ভারতে নেওয়া হয়, যেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন করা হয়েছে।

চয়নিকা চৌধুরী জানান, চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসাধীন তানিয়া বৃষ্টিকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তিনি হাসপাতালে গিয়ে অভিনেত্রীর সঙ্গে কিছু সময় কাটান এবং তার শারীরিক অবস্থার উন্নতি দেখে আশাবাদ প্রকাশ করেন।

অভিনেত্রী নিজেও সামাজিক মাধ্যমে জানিয়েছেন, অপারেশন, লাইফ সাপোর্ট ও আইসিইউ মিলিয়ে কঠিন সময় পার করতে হয়েছে তাকে।

উল্লেখ্য, তানিয়া বৃষ্টি দীর্ঘদিন ধরে ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিত মুখ। অসুস্থ হওয়ার আগে নতুন সিনেমায় কাজের প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি।

আরো পড়ুন...  ইকরার মৃত্যুর ঘটনায় নীরবতা ভাঙলেন তিথি

তার দ্রুত সুস্থতার জন্য সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা দোয়া কামনা করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ হাজারে রাত্রিযাপনের চুক্তিতে ১ হাজার পরিশোধের জেরে হত্যা, আটক-২

১

মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু: প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

২

“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” মোরেলগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

৩

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে মোরেলগঞ্জে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত 

৪

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ডের ১০ কোটি টাকা আত্মসাৎ কারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

৫

মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

৬

১৩৮৬ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র

৭

কোষ্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে উদ্ধার ৪জেলে

৮

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস, দুই ব্যবসায়ীকে জরিমানা

৯

মোরেলগঞ্জে ভূমিহীন নরেনের চায়ের দোকান দখলের চেষ্টার অভিযোগ

১০

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

১১

ওমরাহ শেষে এলাকায় ফিরে কর্মীদের ভালোবাসায় সিক্ত এমপি আব্দুল আলীম

১২

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৩

গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের প্রতিবাদ সভা

১৪

কক্সবাজার-মহেশখালী-কুতুবদিয়ায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

১৫

মোরেলগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

১৬

মোরেলগঞ্জে অগ্নিকাণ্ডে ঘর হারিয়ে ২০ দিন ধরে খোলা আকাশের নিচে শ্রমিক পরিবার

১৭

সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতি চেষ্টার খবরটি বানোয়াট- টোয়াস

১৮

মোরেলগঞ্জে প্রাথমিকের ৪৪ জন সহকারি শিক্ষককে বরণ করে নিলেন শিক্ষক সমিতি

১৯

মৎস্য ঘেরের ভেড়িতে তরমুজ চাষে বাজিমাত: সফল মোরেলগঞ্জের তরুণ উদ্যোক্তা মাহবুব

২০