সাভার প্রতিনিধি
১৫ মার্চ ২০২৬, ৬:১৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

রাজপথের আন্দোলনে সক্রিয় ছাত্রনেতা নবীনূর ইসলাম নব

সাভার, আশুলিয়া ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্ররাজনীতিতে আলোচিত নাম নবীনূর ইসলাম নবীন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে তিনি ত্যাগী ছাত্রনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন।

সহকর্মীদের মতে, দলমত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবার সঙ্গে মানবিক আচরণ এবং সংগঠনের প্রতি তার আন্তরিকতা তাকে একজন কর্মীবান্ধব সংগঠক হিসেবে পরিচিত করেছে। ছাত্ররাজনীতিতে তার সাহসী ভূমিকা ও নিষ্ঠার কারণে তিনি সংগঠনের নেতাকর্মীদের কাছেও আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

জানা গেছে, প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে ছাত্ররাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন নবীনূর ইসলাম নবীন। এই সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অংশ নেওয়ার কারণে তিনি একাধিকবার হামলা, মামলা ও বিভিন্ন ধরনের চাপের মুখে পড়েছেন বলে সহকর্মীরা জানিয়েছেন। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি সংগঠনের আদর্শ ও গণতন্ত্রের প্রশ্নে রাজপথে সক্রিয় ছিলেন।

সহকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিকূলতার কারণে দীর্ঘ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং নিজ এলাকায় অবস্থান করাও তার জন্য কঠিন হয়ে পড়ে। এ সময় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়েও বিভিন্ন ধরনের চাপ ও হুমকির অভিযোগ ওঠে।

আরো পড়ুন...  দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ব্যারিস্টার জাকির হোসেনের

বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনের সময় সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন নবীনূর ইসলাম নবীন। ওই সময় দায়ের হওয়া একটি মামলায় তাকে প্রধান আসামি করা হয় বলে জানা গেছে। সহকর্মীদের ভাষ্য, আন্দোলনের রাজনীতিতে সামনের সারিতে থাকা নেতাদের বিরুদ্ধে মামলা হওয়া অস্বাভাবিক নয়।

নেতাকর্মীদের মতে, সংগঠনের কঠিন সময়েও নবীন সবসময় কর্মীদের পাশে দাঁড়িয়েছেন এবং সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনের সময় কর্মীদের সাহস জোগানো ও সংগঠনকে সক্রিয় রাখতে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে তারা মনে করেন।

তৃণমূল নেতাকর্মীদের দাবি, ছাত্ররাজনীতিতে ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকে সামনে আনা সময়ের দাবি। তাদের মতে, ভবিষ্যতে সংগঠনের গুরুত্বপূর্ণ পদে এমন নেতৃত্ব দায়িত্ব পেলে তা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুঞ্জন, ‘কিছুই চূড়ান্ত হয়নি’

আত্মসাতের অভিযোগ ৬০ লাখ টাকা, ফেরত চাইতেই প্রাণনাশের হুমকি

মোরেলগঞ্জে জাল সনদে পরীক্ষায় অংশ নিতে গিয়ে ধরা, জরিমানা ৪ জন

মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান

মাগুরায় চিকিৎসা সামগ্রী বিতরণ

জগন্নাথপুরে নববর্ষের শুভেচ্ছা লাকির

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

শ্রীপুরে বিজ্ঞান মেলা শুরু

ঝালকাঠি চত্বর উদ্বোধন

পানছড়িতে বিজ্ঞান উৎসব শুরু

১০

চীন সফরে যাচ্ছেন এমপি মনোয়ার হোসেন

১১

১৯ ক্লাবের অংশগ্রহণে স্মার্ট কিশোরী প্রতিযোগিতা

১২

৭ মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

১৩

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

১৪

ঝড়ে নোয়াখালী রেলপথে অচলাবস্থা

১৫

ফুলবাড়ীতে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

৬নং ওয়ার্ডে কাউন্সিলর হতে প্রস্তুত ফকরুল বিশ্বাস

১৭

তেল বিক্রিকে কেন্দ্র করে পানছড়িতে সংঘর্ষ, আহত ৩

১৮

মোরেলগঞ্জে ছাত্রদল নেতা আলি আজিমকে জড়িয়ে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

১৯

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

২০