হারুন শেখ , বাগেরহাট জেলা প্রতিনিধি
২৩ জানুয়ারী ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ব্যারিস্টার জাকির হোসেনের

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ব্যারিস্টার জাকির হোসেনের | ছবি : দৈনিক ইতিহাস
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা ব্যারিস্টার জাকির হোসেনের | ছবি : দৈনিক ইতিহাস

বৈষম্যহীন, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মূল রাজনৈতিক লক্ষ্য—এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। তিনি স্পষ্ট করে বলেন, মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করা হবে না; এসব অপরাধ দমনে থাকবে কঠোর **জিরো টলারেন্স নীতি**।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার মাঠে অনুষ্ঠিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতীক বরাদ্দের পর এই জনসভার মধ্য দিয়েই ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশ সকল ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষের দেশ। হিন্দু-মুসলমানসহ সকল জাতি ও ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো অন্যায়, বৈষম্য কিংবা নিপীড়নের সঙ্গে বিএনপি কখনো আপোষ করবে না।”

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিহিংসা, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে, যেখানে কেউ রাজনৈতিক মতের কারণে নিপীড়িত হবে না এবং আইনের শাসন নিশ্চিত থাকবে।

আরো পড়ুন...  মোরেলগঞ্জে ঘের দখল বিরোধে হামলায় আহত ৪

ব্যারিস্টার জাকির হোসেন বলেন, “জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও তাদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা হবে। একটি আদর্শ রাষ্ট্র গড়তে হলে সাহসী ও সৎ নেতৃত্বের বিকল্প নেই।” তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের ভোট ও ভালোবাসা পেলে বিএনপি একটি মানবিক, গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করবে।

জেলা বিএনপির সভাপতি এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান। আরও বক্তব্য দেন অহিদুর জ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য খাদেম নিয়ামুল নাসির আলাপ, খান মনিরুল ইসলাম, সমশের আলী মোহন, হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন।

এছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু এবং কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।

জনসভা শেষে প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সবার সহযোগিতা ও ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর, নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলবো—যেখানে অতীতের মতো মানুষ আর রাজনৈতিক কারণে নির্যাতনের শিকার হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোরেলগঞ্জে নগদ টাকা স্বর্ণালংকার নিয়ে নববধূ উধাও

১

মোরেলগঞ্জে শিক্ষকদের জিপিএফ ফান্ড জালিয়াতি: ১০ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক

২

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

৩

ফুটবলের সঙ্গে স্বপ্নের পাঠশালা, যশোরে তৈরি হচ্ছে নতুন প্রজন্ম

৪

বঞ্চনা আর দুর্গমতার আড়ালে হারিয়ে গেছে পাহাড়ের নিরাপদ স্যানিটেশন

৫

সেন্টমার্টিনের দক্ষিণে বিকল ফিশিং বোট, ১৩ জেলে উদ্ধার

৬

ব্যক্তি নয়, তথ্যই মুখ্য: সাংবাদিকতার দীর্ঘ পথচলায় প্রফেসর ড. আবু নাছের

৭

শ্রীপুর প্রেস ক্লাবের ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

৮

মোরেলগঞ্জে সিসিআরসি নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

৯

মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

১০

কুলিয়ারচরে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহীদ উদ্দিন বাবুলের গণসংযোগ

১১

বেতিল হাট-বাজার বণিক সমবায় সমিতির নির্বাচনে ভোটার সিরিয়াল কার্ড বিতরণ

১২

মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে আনন্দ-উচ্ছ্বাসে ‘মেলবন্ধন’

১৩

কুষ্টিয়ায় শ্রমিক নেতা কমরেড রেজন বিশ্বাসের স্মরণসভা অনুষ্ঠিত

১৪

শান্তিপূর্ণ বদরগঞ্জ অশান্তের চেষ্টা হলে জবাব দেওয়া হবে: তাতী দল সভাপতি

১৫

মহিপুরে দুই একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

যাঁকে ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না

১৭

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

১৮

বিদেশে পাঠানোর কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, যশোরে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন

১৯

দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতার প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন

২০