ইতিহাস ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অমিতের সঙ্গে নাচলেন শাবনূর, ভাইরাল কালজয়ী গানে ‘নস্টালজিয়া’

অমিতের সঙ্গে নাচলেন কালজয়ী গানে শাবনূর
শাবনূর ও অমিত হাসান I ছবি : সংগৃহীত

নব্বইয়ের দশকের ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকলেও ভক্তদের মনে তার আবেদন কমেনি। সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং সেখানেই এক ঘরোয়া আড্ডায় তার নাচ-গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা দেখে নস্টালজিক হয়ে পড়েছেন বাংলা সিনেমার দর্শকরা।

রোববার (১৮ জানুয়ারি) চিত্রনায়ক কাজী মারুফের যুক্তরাষ্ট্রের বাসায় বসেছিল তারকাদের এক বিশেষ আড্ডা। সেখানে উপস্থিত ছিলেন শাবনূর, অমিত হাসান, মাহিয়া মাহি সহ আরও অনেকে। আড্ডার একপর্যায়ে বেজে ওঠে কালজয়ী গান একদিকে পৃথিবী, আরেকদিকে তুমি যদি চাও…’। সেই গানের তালে অমিত হাসানের সঙ্গে নেচে ওঠেন শাবনূর। শুধু নাচ নয়, অমিতের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গাইতেও দেখা গেছে তাকে। কাজী মারুফ এই আনন্দঘন মুহূর্তগুলো লাইভ ও ভিডিওর মাধ্যমে শেয়ার করতেই তা নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওতে শাবনূর ও অমিত হাসানের রসায়ন ভক্তদের মনে করিয়ে দিয়েছে নব্বইয়ের সোনালি সময়ের কথা।

জানা গেছে, শাবনূর এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন। কথিত ছিল, বছর শেষে ঢাকায় ফিরবেন তিনি। গত বছরের এপ্রিলে অসুস্থ মাকে নিয়ে মাত্র ৮ ঘণ্টার জন্য সিডনি থেকে ঢাকায় এসেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত গন্তব্য বদলে যায়। একমাত্র ছেলে আইজান নেহানের ইচ্ছাতেই এবার যুক্তরাষ্ট্র ভ্রমণে গিয়েছেন শাবনূর। মা-কে ছেলে জানিয়েছিল সে আমেরিকা দেখতে চায়, আর ছেলের সেই ‘হ্যাঁ’-র জন্যই নতুন করে ভ্রমণ পরিকল্পনা সাজান শাবনূর।

আরো পড়ুন...  ওয়েব ফিল্মে অপু বিশ্বাস, শুটিং নেপালে

যুক্তরাষ্ট্রে গিয়ে যেন এক টুকরো বাংলাদেশ খুঁজে পেয়েছেন এই ড্রিমগার্ল। সমসাময়িক অভিনয়শিল্পী ও বন্ধুদের সঙ্গে সময়টা দারুণ উপভোগ করছেন। এর আগে তাকে দেখা গেছে প্রিয় সখী মৌসুমীর সঙ্গে। এছাড়া অভিনেতা মামুন ইমন, রেসিসহ আরও অনেক পরিচিত মুখের সঙ্গে দেখা হয়েছে তার। পুরনো দিনের গল্প, স্মৃতিচারণ আর হাসি-আড্ডায় প্রবাসের সময়টা রাঙিয়ে তুলছেন সবার প্রিয় শাবনূর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০