আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
৯ মার্চ ২০২৬, ২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আলীকদমে লাইনম্যানের চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ

বান্দরবানের আলীকদম উপজেলায় বৈধ বিদ্যুৎ সংযোগকে অবৈধ আখ্যা দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এবং টাকা না পেয়ে সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে বিদ্যুৎ বিভাগের এক লাইনম্যানের বিরুদ্ধে। এ সময় গ্রাহক পরিবারের এক গৃহবধূর ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলারঝিরি এলাকায়। ভুক্তভোগী পরিবারটি হলেন একই এলাকার বাসিন্দা নুরুল ইসলাম মনুর পরিবার।

ভুক্তভোগী নুরুল ইসলাম মনু জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। তার স্ত্রী শাহিন আক্তার ফোন দিয়ে ঘটনা জানালে তিনি দ্রুত বাড়িতে ছুটে আসেন। এসে দেখেন লাইনম্যান ইব্রাহিম তার কোনো কথা না শুনেই বিদ্যুতের লাইন কেটে দিচ্ছেন। তিনি লাইনম্যানকে জানান, তার মিটার বৈধ এবং তিনি কোনো অবৈধ সংযোগ নেননি। ওয়ারিং মিস্ত্রিকে এনে বিষয়টি দেখানোর কথা বললেও লাইনম্যান তার কথা না শুনে সংযোগ বিচ্ছিন্ন করেন এবং তার স্ত্রীর গায়েও হাত তোলেন বলে অভিযোগ।

ভুক্তভোগী গৃহবধূ শাহিন আক্তার অভিযোগ করে বলেন, “লাইনম্যান ইব্রাহিম আমাদের লাইনকে অবৈধ বলে কেটে দেন। অথচ আমরা কোনো অবৈধ লাইন ব্যবহার করি না। আমার স্বামী ওয়ারিং মিস্ত্রিকে ডেকে আনতে গেলে ইব্রাহিম তার সঙ্গে টানাহেঁচড়া করেন। আমি তাকে অনুরোধ করি, আগে মিস্ত্রি আসুক, তারপর যদি কোনো সমস্যা থাকে লাইন কাটবেন। কিন্তু তিনি আমাদের কোনো কথা শোনেননি। তিনি তার সহকারীকে দ্রুত লাইন কাটার নির্দেশ দেন এবং বলেন, ৫০ হাজার টাকা দিলে আবার লাইন ঠিক করে দেবেন। আমি বাধা দিলে তিনি প্লায়ার্স দিয়ে আমার হাতে আঘাত করেন। আমি দৌড়ে সরে যেতে চাইলে তিনি আমার পরনের ব্লাউজ ছিঁড়ে দেন।”

আরো পড়ুন...  পাহাড়ি জনপদে আকস্মিক সফরে এমপি হাসনাত আবদুল্লাহ

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই বাড়ির ওয়ারিং মিস্ত্রি মাহিন কাদের হৃদয়। তিনি বলেন, “নুরুল ইসলাম মনুর বাড়ির বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ আমি করেছি। এটি সম্পূর্ণ বৈধ সংযোগ ছিল। কয়েক দিন আগে লাইনম্যান ইব্রাহিম এসে তাদের লাইনকে অবৈধ বলে সংযোগ বিচ্ছিন্ন করেন এবং লাইন ঠিক করে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। আমি বিষয়টি দেখতে চাইলে তিনি তা অস্বীকার করেন। পরে গিয়ে দেখি, যে বিষয়টি দেখিয়ে লাইন কাটা হয়েছে, সেটি মূলত ফ্যানের লাইনে টেপ মোড়ানো ছিল।”

নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দিন বলেন, “কলারঝিরি এলাকার এক বাসিন্দা আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমি এ বিষয়ে লামা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। তবে এখনো কোনো সমাধান হয়নি।”

অভিযুক্ত লাইনম্যান ইব্রাহিম অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লাইন কেটেছি। লাইন কাটতে গেলে আমিই হামলার শিকার হয়েছি।” তবে গৃহবধূকে মারধরের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি তা অস্বীকার করেন এবং উল্টো ভুক্তভোগী পরিবারের ওপর দোষ চাপান।

এ বিষয়ে লামা বিদ্যুৎ সরবরাহ বিভাগের আবাসিক প্রকৌশলী গৌতম চৌধুরী বলেন, “লাইন কাটার বিষয়টি আমি আলীকদমের নয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে শুনেছি। আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিষয়টি সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু অভিযুক্ত লাইনম্যান ইব্রাহিম সেখানে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে আমি নিজেও বিরক্ত। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়েছে।”

আরো পড়ুন...  প্রবাসীর স্ত্রীকে হামলা-শ্লীলতাহানির অভিযোগে সংবাদ সম্মেলন

ভুক্তভোগী পরিবার প্রশাসনের কাছে দ্রুত বিচার ও লাইনম্যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী আরিফুল কামাল লাইট

কক্সবাজার মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ারে ২২ কেজি গাঁজাসহ যুবক আটক

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ-ইউনিট’ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

হিলিতে নিখোঁজ মেহের আলীকে উদ্ধারের দাবিতে সড়ক অবরোধ

রাজশাহীতে সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের নির্দেশ

গাবুরায় অভিযোজন কৃষি প্রশিক্ষণ

নারী আসনে মনোনয়ন নিলেন রুমা

গলাচিপায় জমি বিতর্কে উত্তেজনা

১০

ভ্যানচালককে পিটিয়ে হত্যা

১১

মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার সমাপনী

১২

কুলিয়ারচরে মামলা পরবর্তী হুমকির অভিযোগ

১৩

কুলিয়ারচরে কৃষকের বাড়িতে হামলা, আহত ৫

১৪

বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ

১৫

গৌরীপুরে নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

১৬

নলডাঙ্গায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

সেনবাগে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান

১৮

গৌরীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের প্রস্তুতি সভা

১৯

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য

২০